নিজের ওয়ার্ডের রাস্তার বেহাল দশা, ক্ষোভ প্রকাশ খোদ তৃণমূল কাউন্সিলরের

কোচবিহার: দীর্ঘদিন থেকে বেহাল পরিস্থিতিতে রয়েছে রাস্তা (Road) কোচবিহারের পুরসভার তিন নম্বর ওয়ার্ডের গোরস্থান এলাকায় রাস্তা আর এতেই ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। এদিন রাস্তার সংস্কারের দাবিতে টায়ার জ্বালিয়ে চারা ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

কোচবিহার: দীর্ঘদিন থেকে বেহাল পরিস্থিতিতে রয়েছে রাস্তা (Road) কোচবিহারের পুরসভার তিন নম্বর ওয়ার্ডের গোরস্থান এলাকায় রাস্তা আর এতেই ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। এদিন রাস্তার সংস্কারের দাবিতে টায়ার জ্বালিয়ে চারা গাছ পুতে পথ অবরোধ করে দেয় এলাকাবাসী।

এলাকাবাসীরা জানান, প্রশাসনকে বারবার জানিয়েও এই রাস্তা কিছুতেই ঠিক হচ্ছে না৷ এর আগেও বহুবার পথ অবরোধ করা হয়েছিল। তাতে কিছুদিনের সূরাহা হয় কিন্তু এত নিম্নমানের কাজ করা হয় যে অল্পদিনে রাস্তার আবার বেহাল দশা হয়ে পড়ে। রাস্তার যা পরিস্থিতি রয়েছে তাতে যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে।

   

এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন খোদ ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মায়া সাহা৷ তিনি বলেন, ‘‘পথ অবরোধ, বিক্ষোভ এগুলো তো হবেই কারণ বারবার এই রাস্তায় দুর্ঘটনা ঘটছে। আমি নিজেও বহুবার বলেছি তারপরও কোনরকম সুরাহা মিলছে না।’’

এই বিষয়ে কোচবিহার জেলা বিজেপির সহ-সভাপতি বিরাজ বোস বলেন, ‘‘এখন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর নেতা-নেত্রীরাই বিভিন্ন বিষয়ে ক্ষোভ উগড়ে দিচ্ছেন। তৃণমূল আমলে যদিও উন্নয়ন হয়ে থাকে তা কাটমানির ভিত্তিতে কাজ হয়েছে।’’

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google