Jalpaiguri: ময়নাগুড়ির নির্যাতিতার বাড়ি গিয়ে সিবিআই চাইলেন শুভেন্দু

দরকার পড়লে সিবিআই তদন্তের দাবি করুন, ময়নাগুড়ির নির্যাতিতার পরিবারকে পরামর্শ দিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার উত্তরবঙ্গ পৌঁছে জলপাইগুড়ির (Jalpaiguri) ময়নাগুড়ির উদ্দেশ্যে রওনা দেন শুভেন্দু অধিকারী সহ বিজেপির ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

দরকার পড়লে সিবিআই তদন্তের দাবি করুন, ময়নাগুড়ির নির্যাতিতার পরিবারকে পরামর্শ দিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার উত্তরবঙ্গ পৌঁছে জলপাইগুড়ির (Jalpaiguri) ময়নাগুড়ির উদ্দেশ্যে রওনা দেন শুভেন্দু অধিকারী সহ বিজেপির ১৭ জন বিধায়ক। সেখানে পরিবারকে সমস্তরকম আইনি সাহায্যের আশ্বাস দেয় বিজেপি প্রতিনিধিরা।

বিরোধী দলনেতা নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করার পর বলেন, এই নৃশংস বর্বোরচিত মর্মান্তিক ঘটনা একেবারে সমর্থন যোগ্য নয়। এখানকার রাজবংশী সমাজের মানুষ আমাদের বলছে বিগত কয়েক বছরে এই ধরনের ঘটনা দেখিনি। রামপুরহাট, বগটুইয়ের ঘটনার পর বেশ কিছু সমাজবিরোধী তাঁরা উৎসাহিত হয়ে ১৪ বছরের একটি নাবালিকা মেয়ের সঙ্গে এই ঘটনা ঘটিয়েছে। তিনি বলেন,নির্যাতিতা মৃত্যুর আগে তার বাবাকে বলে গেছে যারা তাঁর ওপর অত্যাচার করেছে তাঁদের ফাঁসির শাস্তি চাই। আগামী দিনে আইনি ব্যবস্থা নেওয়া কথাও জানিয়েছেন।

   

শুভেন্দু অধিকারী জানিয়েছেন, পুলিশ এখন বিরোধীদের চাপে পড়ে তৎপরতা দেখাচ্ছে, কিন্তু ধর্ষকরা বেরিয়ে আসবে। এসে আপনাকে হুমকি দেবেতাই অভিযুক্তরা জেলে থাকাকালীন ফাস্ট ট্র্যাক কোর্টে গিয়ে শাস্তির দাবি জানাতে হবে। সেইসঙ্গে সিবিআই তদন্তের জন্য আবেদন জানানোর কথাও পরিবারের উদ্দেশ্যে জানান শুভেন্দু অধিকারী।

শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়িয়ে নির্যাতিতার বাবা ও শুভেন্দু বাবুর কথার সাথে সায় দেন সেখানে। এরপরেই শুভেন্দু বাবু নির্যাতিতার পরিবারকে আইনি সাহায্য ও আর্থিক সহয়তা করার আশ্বাস দিয়ে বলেন, এরা খুবই গরিব দিন খাওয়া দিন আনা পরিবার। কোনও রাজনৈতিক দলের সাথে জড়িত নয়।

যদিও পরিবারের দাবি গত কয়েকদিন ধরেই পুলিশে তৎপরতায় সন্তুষ্ট তাঁরা। তাই এখনই সিবিআই তদন্ত চাইছেন না। তবে আগামী দিনে তদন্তে গাফিলতি দেখা দিলে সিবিআই তদন্তের দাবি জানাবেন। এমনটাই দাবি নির্যাতিতার মা এর। তবে এর পিছনে কোনও চাপ আছে বলে মনে করছেন না শুভেন্দু অধিকারী।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google