‘বিজেপিই গড়বে সরকার’, ভবানীপুরে মমতার লিডকে গুরুত্ব না দিয়ে বড় দাবি শুভেন্দুর

কলকাতা: রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাথমিক ট্রেন্ড আসতেই রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। ট্রেন্ড অনুযায়ী বিজেপি এগিয়ে থাকলেও তৃণমূল কংগ্রেস বর্তমানে কিছুটা পিছিয়ে। এই আবহে গণনার…

Suvendu Adhikari wins two seats Bhabanipur Nandigram

কলকাতা: রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাথমিক ট্রেন্ড আসতেই রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। ট্রেন্ড অনুযায়ী বিজেপি এগিয়ে থাকলেও তৃণমূল কংগ্রেস বর্তমানে কিছুটা পিছিয়ে। এই আবহে গণনার সকালেই মুখ খুললেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। জয়ের বিষয়ে ১০০ শতাংশ নিশ্চিত হয়ে তিনি দাবি করেছেন, রাজ্যে বিজেপি এবার ১৬৫-এর বেশি আসন পাবে। (Suvendu Adhikari statement)

ভবানীপুরে সেয়ানে-সেয়ানে লড়াই

শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন, তিনি আত্মবিশ্বাসী যে সরকার গড়বে বিজেপিই। নিজের কেন্দ্র নিয়ে তাঁর দাবি, নন্দীগ্রামে তিনি প্রায় ১৫ হাজার ভোটে জয়ী হবেন। তবে সবার নজর এখন ভবানীপুরের দিকে, যেখানে লড়াই চলছে একেবারে সেয়ানে-সেয়ানে। এক রাউন্ডে শুভেন্দু এগোচ্ছেন তো পরের রাউন্ডেই কামব্যাক করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশন সূত্রে খবর, তৃতীয় রাউন্ডের শেষে মমতা বন্দ্যোপাধ্যায় ৯৩৫৯ ভোট পেয়ে লিড নিয়েছেন। অন্যদিকে শুভেন্দুর ঝুলিতে রয়েছে ৮৪৬১ ভোট। ভবানীপুরে ব্যবধান ক্রমেই বাড়ছে। পঞ্চম রাউন্ড গণনা শেষে মমতা বন্দ্যোপাধ্যায় ২৫৯৪২ ভোট পেয়েছেন। শুভেন্দুর ঝুলিতে আপাতত ৯২৩৬ ভোট।

   

শুভেন্দুর ‘ভোট রসায়ন’ ও বিশ্লেষন

ভবানীপুরের এই হাড্ডাহাড্ডি লড়াই নিয়ে শুভেন্দুর যুক্তি, এটি একেবারেই ‘আর্লি ট্রেন্ড’। তাঁর দাবি, “হিন্দু ইভিএম বিজেপির, আর মুসলিম ইভিএম তৃণমূলের”। তবে এই মেরুকরণের মধ্যেও তিনি মনে করেন ভবানীপুরের হিন্দু অধ্যুষিত এলাকায় বিজেপির জয় নিশ্চিত। তাঁর বিশ্লেষন অনুযায়ী, প্রথম রাউন্ডের আগেই ১৩৫টি আসনে বিজেপি এগিয়ে গিয়েছিল এবং পোস্টাল ব্যালটের গণনার প্রবণতাও গেরুয়া শিবিরের পক্ষে।