মোদী প্রতিবাদ করেননি! ব্যারাকপুরে পাকিস্তানকে টুকরো করার হুঁশিয়ারি রাজনাথের

ব্যারাকপুর: মোদী পাকিস্তানের হুমকির প্রতিবাদ করেননি। (Rajnath Singh)বাংলার উপর আঘাত হানবেন বলে হুমকি দিয়েছিলেন পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তবে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের কলকাতায় আঘাত হানার হুমকিকে ...

By Sudipta Biswas

Published:

Follow Us
rajnath-singh-pakistan-warning-barrackpore-controversy

ব্যারাকপুর: মোদী পাকিস্তানের হুমকির প্রতিবাদ করেননি। (Rajnath Singh)বাংলার উপর আঘাত হানবেন বলে হুমকি দিয়েছিলেন পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তবে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের কলকাতায় আঘাত হানার হুমকিকে ‘উস্কানিমূলক’ বলে তীব্র সমালোচনা করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বললেন, “পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর এমন উস্কানিমূলক বক্তব্য দেওয়া উচিত হয়নি।

৫৫ বছর আগে তাঁরা যখন পাকিস্তানকে দুই ভাগে ভাগ হয়ে যেতে দেখেছিলেন, তখন তার পরিণতি ভোগ করেছিলেন। এবার যদি তাঁরা বাংলার দিকে চোখ তোলেন, তাহলে এবার পাকিস্তান কত ভাগে বিভক্ত হবে, তা শুধু ভগবানই জানেন।” ব্যারাকপুরের একটি জনসভায় দাঁড়িয়ে এই মন্তব্য করেন রাজনাথ সিং। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সিয়ালকোটে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বলেছিলেন, “ভারত যদি এবারও কোনো ফলস ফ্ল্যাগ অপারেশন করার চেষ্টা করে, তাহলে আল্লাহর ইচ্ছায় আমরা তা কলকাতায় নিয়ে যাব।”

   

এই বক্তব্যের পরই ভারতীয় রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। রাজনাথ সিং এই হুমকিকে ‘প্ররোচনামূলক’ বলে উড়িয়ে দিয়ে পাকিস্তানকে অতীতের শিক্ষা মনে করিয়ে দেন। গত বছরের এপ্রিলে পহেলগাঁওয়ে ঘটে যাওয়া ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ মানুষ প্রাণ হারান। ভারত তারপর ‘অপারেশন সিঁদুর’ চালিয়ে পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি ধ্বংস করে। রাজনাথ সিং বলেন, সেই অপারেশনে মাত্র ২২ মিনিটে পাকিস্তানকে হাঁটু গেড়ে বসতে হয়েছিল।

আরও দেখুনঃ সম্পর্কে বরফ গলার ইঙ্গিত? কোন অ্যাজেন্ডা নিয়ে দিল্লি সফরে বাংলাদেশের বিদেশমন্ত্রী?

তিনি আরও বলেন, “পাকিস্তান যদি আবার কোনো অ্যাডভেঞ্চার করার চেষ্টা করে, তাহলে ভারতীয় সেনাবাহিনী এমন জবাব দেবে যা তারা কখনো ভুলতে পারবে না।”খাজা আসিফের বক্তব্যের জবাবে রাজনাথ সিং ব্যারাকপুরের সভায় বলেন, “১৯৭১ সালে পাকিস্তান দুই ভাগে বিভক্ত হয়েছিল। বাংলাদেশের জন্ম হয়েছিল ভারতের সাহায্যে। সেই সময় পাকিস্তানের সেনাবাহিনী কী পরিণতি ভোগ করেছিল, তা সবাই জানে। আজ আবার যদি তারা বাংলার দিকে চোখ তোলে, তাহলে এবার কত টুকরোয় ভাগ হবে পাকিস্তান, তা শুধু ঈশ্বরই জানেন।”

Sudipta Biswas

Sudipta Biswas is a senior correspondent at Kolkata24x7, covering national affairs, politics and breaking news.

Follow on Google