
কলকাতা: মালদার কালিয়াচকে সন্ত্রাস উস্কে দেওয়া মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার। (Mofakkarul Islam)বাগডোগরা বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে CID। সূত্রের খবরে জানা গিয়েছে বাংলায় নির্বাচনের আগে সন্ত্রাস ছড়িয়ে দিয়ে নেপালে পালিয়ে যাওয়ার ছক কষেছিল মোফাক্কেরুল। মোফাক্কেরুল পেশায় আইনজীবী এবং উত্তর দিনাজপুরের ইটাহারের বাসিন্দা বলে জানা গিয়েছে। ভোটার তালিকায় নাম কাটা যাওয়ার ইস্যুকে হাতিয়ার করে মুসলিমদের উস্কে দিচ্ছিল মোফাক্কেরুল।
সেই ভিডিও ও সমাজ মাধ্যমে আজ ভাইরাল। তার সেই উস্কানিমূলক মন্তব্যেই কালিয়াচকে ৭ জন বিচারপতিকে শারীরিক হেনস্থা করার চেষ্টা করা হয় এবং হিংসা ছড়ানোর চেষ্টা করা হয়। শুধু তাই নয় গত বছরের মুর্শিদাবাদের সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর ক্ষেত্রেও তার ভূমিকা ছিল বলে প্রমান পাওয়া গিয়েছে। উস্কানিমূলক ভিডিও ভাইরাল হতেই মোফাক্কেরুলকে গ্রেফতার করতে উঠে পড়ে লাগে রাজ্যের পুলিশ। এদিকে সন্ত্রাসের আগুন ছড়িয়ে দিয়ে পগার পার হয়ে যাচ্ছিল অভিযুক্ত মোফাক্কেরুল। শুধু সূত্রের খবর নয় বিজেপি নেতা এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ও তার একটি ভিডিও বার্তায় বলেছেন বাংলা ছেড়ে নেপালেই পালানোর ছক কষেছিল মোফাক্কেরুল।
আরও দেখুনঃএখনও টাকা বাকি! মোহনবাগান-কেরালার বিলম্বে কড়া বার্তা AIFF-এর
তবে অনেকেই বলেছেন এত জায়গা থাকতে নেপাল কেন। তার কারণ নেপাল বার বার ISI র ঘাঁটি হিসেবে প্রমাণিত হয়েছে। ২০১৮ সালের নোটবন্দি হওয়ার আগে একাধিকবার প্রমান পাওয়া গিয়েছে নেপাল সীমান্ত দিয়ে পাকিস্তানে তৈরী হওয়া জাল নোট ভারতে প্রবেশ করছে। এছাড়াও নেপাল পালিয়ে গেলে সেখান থেকে বাংলাদেশেও চলে যাওয়ার সুবিধে রয়েছে এবং রাজনৈতিক বিশ্লেষকদের মতে যেভাবে বাংলায় মোফাক্কেরুল
সন্ত্রাসের উস্কানি দিচ্ছিল তাতে স্পষ্ট বোঝা গিয়েছে যে একটি নির্দিষ্ট এজেন্ডা ছিল তার। মালদা, মুর্শিদাবাদে হওয়া একাধিক সাম্প্রদায়িক হিংসায় উস্কানি দেওয়ার এজেন্ডা নিয়েই কাজ করছিল মোফাক্কেরুল এমনটাও দাবি করেছেন তারা। সবচেয়ে বড় কথা গতকাল নির্বাচন কমিশন মালদার ঘটনার তদন্তের ভার দিয়েছিল প্রথমে CBI কে, কিন্তু তারপর রাতের বৈঠকে হঠাৎই কেন CBI কে সরিয়ে NIA কে সেই দায়িত্বভার তুলে দেওয়া হল।
তার কারণ নির্বাচন কমিশনের সন্দেহ ছিল এই কাণ্ডের পিছনে সন্ত্রাসবাদী পরিকল্পনা থাকতে পারে। ঠিক সেই জন্যই CBI কে সরিয়ে NIA কে দায়িত্ব দেওয়া হয় এবং নির্বাচন কমিশন যে একদম ঠিক ভেবেছিল তা প্রমান পাওয়া গেল আজ সকালে। নেপালে পালানোর সময়ে বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেফতার হল মোফাক্কেরুল। যদিও এখনও NIA তদন্ত শুরু করেনি কলকাতায় এসেই তারা মোথাবাড়ির দিকে রওনা দিয়েছে, তবে এখন দেখার CID কি প্রক্রিয়ার মাধ্যমে মোফাক্কেরুলকে NIA র হাতে তুলে দেয়।

