HomeWest BengalNorth BengalSiliguri: শপিংমলের তিনতলা থেকে পড়ে যুবকের মৃত্যু

Siliguri: শপিংমলের তিনতলা থেকে পড়ে যুবকের মৃত্যু

Siliguri: বছরের প্রথমদিনটা উদযাপন করতে প্রায় সকলেই ঘুরতে বেড়িয়ে পড়েন৷ পর্যটনকেন্দ্রগুলি উপচে পড়ে ভিড়৷ ঠিক তেমনি শপিংমলগুলিতে অন্যান্য দিনের তুলনায় এদিন ভিড় থাকে চোখে পড়ার মতো৷ কিন্তু এতো আনন্দের মধ্যে ঘটে গেল বিপত্তি৷ শপিংমলের তিনতলা থেকে পড়ে মৃত্যু হল এক যুবকের৷

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির মাটিগাড়া এলাকায় একটি শপিংমলে৷ সেখানে সোমবার বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন এক যুবক৷ ওই শপিংমলের একটি পাবে বন্ধুদের সঙ্গে আনন্দে মেতে উঠেছিল ওই যুবক৷ কিন্তু মৃত্যু হল কীভাবে, উঠছে প্রশ্ন৷ ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ৷

   

মাটিগাড়া থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম কিরণ নায়ার (২৩)। বাড়ি আলিপুরদুয়ারের হাসিমারায়৷ সোমবার বন্ধুদের সঙ্গে মাটিগাড়ার ওই শপিংমলের পাবে এসেছিলেন কিরণ। সেখানেই কোনও বিষয় নিয়ে তাঁর বন্ধুদের মধ্যে ঝামেলা বাধে৷ সেই সময় বেসামাল হয়ে তিনতলা থেকে নীচে পড়ে যায় কিরণ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর৷

Kolkata24x7 Team
Kolkata24x7 Teamhttps://kolkata24x7.in
আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

এই সংক্রান্ত আরও খবরর

এই বিভাগের আরও খবর