ফের সন্দেশখালিতে ১৪৪ ধারা জারি, ‘নির্যাতিতাদের’ সঙ্গে প্রধানমন্ত্রী দেখা করবেন কিনা জানালেন শুভেন্দু

সন্দেশখালি: লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হয়নি৷ তারই মধ্যে যত দিন যাচ্ছে উত্তপ্ত হয়ে উঠছে সন্দেশখালি৷ মঙ্গলবার ফের সন্দেশখালির ১২ জায়গায় জারি হল ১৪৪ ধারা৷ এই নিয়ে তৃতীয় দফায় ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

সন্দেশখালি: লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হয়নি৷ তারই মধ্যে যত দিন যাচ্ছে উত্তপ্ত হয়ে উঠছে সন্দেশখালি৷ মঙ্গলবার ফের সন্দেশখালির ১২ জায়গায় জারি হল ১৪৪ ধারা৷ এই নিয়ে তৃতীয় দফায় ১৪৪ ধারা জারি করা হল৷ ত্রিমোণী বাজার, পাত্রপাড়া, সন্দেশখালি ঘাট, ভোলাখালি ঘাট, খুলনা ঘাট, ধামাখালি ঘাট, গাববেড়িয়া বাজার-সহ ১২ জায়গায় এই ধারা জারি করা হয়েছে৷

এই উত্তপ্ত পরিস্থিতিতে আদালতের নির্দেশ পেয়ে পাঁচ বিধায়ক নিয়ে মঙ্গলবার সন্দেশখালির উদ্দেশে ফের যাত্রা শুরু করেছেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী৷ এদিন সাংবাদিকদের শুভেন্দু অধিকারী দাবি করেন, বাংলায় এসে সন্দেশখালির নির্যাতিতাদের সঙ্গে দেখা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামী ৭ মার্চ এরাজ্যে আসার কথা রয়েছে৷ সেদিন উত্তর ২৪ পরগনার বারাসতে তিনি সভা করবেন৷ সেখানেই সন্দেশখালির ‘নির্যাতিতাদের’ সঙ্গে মোদী দেখা করতে পারেন বলে ইঙ্গিত দেন শুভেন্দু৷

   

যদিও এর আগে অশান্তি ছড়াতেই গোটা সন্দেশখালিতে ১৪৪ ধারা জারি হয়েছিল৷ পরে আদালতের নির্দেশে তা প্রত্যাহার করা হয়৷ এরপর ফের দ্বিতীয় দফায় সন্দেশখালির ৭টি পঞ্চায়েতের ১৯ জায়গায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন৷ এর মধ্যে অবশ্য দাউদপুর, গোপালের ঘাট, পুলেপাড়া, আতাপুরের থেকে ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়৷ তবে বাকি জায়গায় জারি থাকে ১৪৪ ধারা৷ যদিও সোমবার সেই নির্দেশেই স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট৷ এরপর মঙ্গলবার ফের নতুন করে ১৪৪ ধারা জারি করা হয় সন্দেশখলিতে৷

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google