Susanta Ghoah: ‘গলায় গামছা বেঁধে চুরির টাকা আদায় করব’, মমতাকে হুঁশিয়ারি সুশান্ত ঘোষের

তিন দশকের বেশি শাসকদল থাকলেও বর্তমানে বিধানসভায় বাম শূন্য। সেই শূন্য বামেদের বিরাট জনসভাগুলি রাজনৈতিক মহলে তীব্র কৌতুহল তৈরি করছে। পঞ্চায়েত ভোটের আগে গরম গরম বার্তা আসছে সিপিআইএমের ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Susanta Ghoah

তিন দশকের বেশি শাসকদল থাকলেও বর্তমানে বিধানসভায় বাম শূন্য। সেই শূন্য বামেদের বিরাট জনসভাগুলি রাজনৈতিক মহলে তীব্র কৌতুহল তৈরি করছে। পঞ্চায়েত ভোটের আগে গরম গরম বার্তা আসছে সিপিআইএমের (CPIM) তরফে। প্রাক্তনমন্ত্রী ও জঙ্গলমহলের দাপুটে নেতা (Susanta Ghosh) সুশান্ত ঘোষের হুঁশিয়ারি, ‘পঞ্চায়েত নির্বাচনের পরে গলায় গামছা দিয়ে চুরির টাকা আদায় করা হবে’।

পুরুলিয়ার রঘুনাথপুরে সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের জেলা সম্মেলন থেকে সুশান্ত ঘোষের গরম বার্তার পর পুরো জঙ্গলমহলের রাজনীতিতে শোরগোল। পশ্চিম মেদিনীপুর জেলা সিপিআইএম সম্পাদক সুশান্ত ঘোষ তাঁর দলের তরফে জঙ্গলমহলের বাকি জেলাগুলির বিশেষ সাংগঠনিক দায়িত্বে আছেন।

   

রঘুনাথপুরের জনসভায় সুশান্ত ঘোষ বলেন, এবারের পঞ্চায়েত ভোট আর ২০১৮ সালের মতো হবে না। বাতাসা, নকুলদানা খাওয়ানো, চড়াম চড়াম শব্দে ঢাক বাজানোর হুমকি মানুষ আর মেনে নেবেন না।

সুশান্ত ঘোষ সরাসরি মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বলেন, চোরেদের বাঁচানোর জন্য উঠে পড়ে লেগেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। যে অপরাধ তৃণমূল করেছে তাতে পিসি ভাইপো কেউ রেহাই পাবে না।

সুশান্ত ঘোষের হুঁশিয়ারির পর জঙ্গলমহলের জেলাগুলিতে পড়েছে আলোড়ন। তৃণমূল কংগ্রেস ও বিজেপি বলছে, উনি ফের হুমকি সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চান। আর সিপিআইএমের দাবি, সুশান্ত ঘোষকে ভয় পায় সরকার।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google