এবার তৃ়ণমূল নেতাদের বাড়ি ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা

একুশে জুলাই রাজনৈতিক সমাবেশ থেকে রাজ্য জুড়ে ব্লক থেকে বুথ স্তরে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচির ডাক দেন তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার ৫ অগাস্ট টানা ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

একুশে জুলাই রাজনৈতিক সমাবেশ থেকে রাজ্য জুড়ে ব্লক থেকে বুথ স্তরে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচির ডাক দেন তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার ৫ অগাস্ট টানা বারো ঘণ্টা গণ ঘেরাও ডাক দেন তিনি। এরপর থেকেই শুরু হয়েছে বিতর্ক। ঘোষণার পরের দিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দুটি অভিযোগ দায়ের হয়েছে রবীন্দ্র সরোবর ও হেয়ার স্ট্রিট থানায়। এই আবহে অভিষেককে পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন পুরুলিয়ার এক বিজেপি নেতা।

পুরুলিয়া জেলা বিজেপির সাধারণ সম্পাদক আবদুল আলিম আনসারি শুক্রবার বিকেলে এক ভিডিও বিবৃতিতে বলেন, “পঞ্চায়েতে ছাপ্পা আর রিগিং করে জিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভেবেছেন সারা রাজ্যে বিজেপি দুর্বল হয়ে গিয়েছে। আপনারা বিজেপিকে দুর্বল মনে করবেন না। আপনারা যদি বিজেপি নেতাদের বাড়িতে এরকম কোনও কর্মসূচি পালন করেন, আমি BJP-র পুরুলিয়া জেলা সম্পাদক হিসাবে ঘোষণা করছি, আমরা ওই দিনই তৃণমূল নেতাদের রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত কোনও তৃণমূল নেতাকে পুরুলিয়া জেলা তথা হুড়া ব্লকে তাদের বাড়িতে থাকতে দেব না। আমরাও দেখে নেব কে কত বড় বাপের ব্যাটা আছে।“

   

পুরুলিয়ার এই বিজেপি নেতার আরও বলেন, “গণতান্ত্রিক ভাবে রাজনীতি করুন। ব্যক্তিগত আক্রমণে যাবেন না। ভারতীয় জনতা পার্টি তার ক্ষমতা দেখালে এলাকার শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে। রাজনীতি করুন, কিন্তু এই ধরণের নোংরা মানসিকতা কী জন্য? কোনও দিন দেশে কোনও রাজনৈতিক দলকে এরকম কর্মসূচি পালন করতে দেখেছেন? আপনারা বাংলায় ক্ষমতায় থেকে যা খুশি তাই শুরু করেছেন? মানুষকে আপনারা ভুল বোঝাচ্ছেন। আপনারা বলছেন দিল্লি ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না। আপনারা হিসাব দিতে পারছেন না, টাকা চাইছেন”।

একুশে জুলাই রাজনৈতিক সমাবেশ থেকে রাজ্য জুড়ে ব্লক থেকে বুথ স্তরে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচির ডাক দেন তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার ৫ অগাস্ট টানা বারো ঘণ্টা গণ ঘেরাও ডাক দেন তিনি।বিধানসভায় বিরোধী দল বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর বাড়িও ঘেরাও হবে বলে মনে করা হচ্ছে। বিজেপি নেতাদের গণ ঘেরাও ডাক দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, এই ঘেরা়ও হবে শান্তিপূর্ণ। তৃণমূল সাধারণ সম্পাদক বলেন, ঘেরাও চলাকালীন কোনও বিজেপি নেতা ঘর ঢুকতে বা বের হতে পারবেন না। অসুস্থদের সবরকম সাহায্য করা হবে। একশো দিনের কাজের টাকা না দেওয়ার প্রতিবাদে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

একুশে জুলাই রাজনৈতিক সমাবেশ থেকে অভিষেক বলেন, “ব্লক থেকে শুরু করে বুথ, সব স্তরে যত বিজেপি নেতা আছে আপনাদের এলাকায়, একটা তালিকা তৈরি করুন। আগামী ৫ অগাস্ট শনিবার শান্তিপূর্ণভাবে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করুন। সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত বাড়ি ঘেরাও করুন।”

এরপরই একুশের মঞ্চে বক্তৃতা রাখতে উঠেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেকের বক্তব্য কিছুটা শুধরে তিনি বলেন, “বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করবে। বাড়ি থেকে ১০০ মিটার দূরে করবে। ইলেকশনে যেমন ১০০ মিটার দূরে ক্যাম্প হয়। যাতে কেউ বলতে পারবে না অবরুদ্ধ করা হয়েছে।“

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google