PSC-তেও দুর্নীতি! হোয়াটস অ্যাপে ফুড এসআই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেফতার ২

এসএসসির পর এবার পিএসসির (PSC) পরীক্ষাতেও পাহাড়প্রমাণ দুর্নীতি! হোয়াটস অ্যাপে ফুড এসআই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ২ জনকে গ্রেফতার করল সিআইডি। ফুড সাব-ইন্সপেক্টর পদে নিয়োগের পরীক্ষার প্রশ্নফাঁস ও ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
psc-scam-food-si-exam-2-arrested-by-cid

এসএসসির পর এবার পিএসসির (PSC) পরীক্ষাতেও পাহাড়প্রমাণ দুর্নীতি! হোয়াটস অ্যাপে ফুড এসআই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ২ জনকে গ্রেফতার করল সিআইডি। ফুড সাব-ইন্সপেক্টর পদে নিয়োগের পরীক্ষার প্রশ্নফাঁস ও দুর্নীতি মামলায় নদিয়া থেকে এই দু’জনকে গ্রেফতার করা হয়েছে। আজই ধৃতদের আদালতে তোলা হবে।

ফুড এসআই পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। চলতি বছর ১৬ এবং ১৭ মার্চ ওই পদে নিয়োগের জন্য পরীক্ষা হয়। সেই পরীক্ষায় দুর্নীতির অভিযোগ ওঠে। সেই ঘটনায় মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। এপ্রিল মাসের শেষ সপ্তাহে বিচারপতি রাজাশেখর মান্থা প্রশ্নফাঁসের অভিযোগ নিয়ে তদন্ত করার জন্য সিআইডিকে নির্দেশ দেন।

   

মামলাকারীর আইনজীবী শামিম আহমেদের দাবি, পরীক্ষা শুরুর কমপক্ষে এক ঘণ্টা আগে প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছিল। সেই প্রশ্নপত্র সোশাল মিডিয়ায় ফাঁস হয়ে যায়। অনেক পরীক্ষার্থীই প্রশ্ন জেনে পরীক্ষা দিতে গিয়েছিলেন বলে দাবি করেন আইনজীবী শামিম আহমেদ। এরপরই কলকাতা হাইকোর্ট পিএসসির পরীক্ষায় দুর্নীতি মামলায় সিআইডি তদন্তের নির্দেশ দেন।

কলেজের বান্ধবী সুপ্তিকে মানিকতলায় প্রার্থী করলেন মমতা

একই সঙ্গে ফুড এসআই নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশও দেয় আদালত। বিচারপতি সাফ জানিয়ে দেন, আপাতত ফুড সাব-ইন্সপেক্টর পদে কোনও নিয়োগ করতে পারবে না পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)।

আদালতের নির্দেশের পর এই মামলার তদন্ত শুরু করে সিআইডি। নদিয়া জেলার কল্যাণীতে সিআইডির অভিযানে শঙ্কর বিশ্বাস নামে এক ব্যক্তি গ্রেফতার হয়েছে। নদিয়ার ধুবুলিয়া থেকে পাপাই দাস নামে আর একজনকে গ্রেফতা করেছে সিআইডি। আজ ধৃতদের আলিপুর আদালতে পেশ করা হবে।

বিধানসভা উপনির্বাচনে বিজেপি সাংসদের বোনকে প্রার্থী করল তৃণমূল

প্রসঙ্গত, এবার প্রায় ১৩ লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষায় বসার জন্য আবেদন জানিয়েছিলেন। ৬টি শিফটে মোট দু’দিন (১৬ এবং ১৭ মার্চ) ধরে এই পরীক্ষাটি নেওয়ার আয়োজন করেছিল কমিশন। বিভিন্ন পরীক্ষার্থীরা অভিযোগ করেন, পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্র বিভিন্ন সোশাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা যায়।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google