Purulia: ঝালদায় কংগ্রেস কাউন্সিলরকে খুনির স্কেচ আঁকাল পুলিশ

পুরুলিয়ার (Purulia) ঝালদায় কংগ্রেস কাউন্সিলরের হত্যাকাণ্ডে ৪ দিন কেটে গিয়েছে। এখনও অধরা মূল অভিযুক্তরা। তদন্তে নেমে পুলিশ একজন সন্দেহভাজনের স্কেচ প্রকাশ করল। জেলা পুলিশ সুপার জানিয়েছেন, প্রত্যক্ষদর্শীর বয়ান ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

পুরুলিয়ার (Purulia) ঝালদায় কংগ্রেস কাউন্সিলরের হত্যাকাণ্ডে ৪ দিন কেটে গিয়েছে। এখনও অধরা মূল অভিযুক্তরা। তদন্তে নেমে পুলিশ একজন সন্দেহভাজনের স্কেচ প্রকাশ করল। জেলা পুলিশ সুপার জানিয়েছেন, প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী ছবি আঁকানো হয়েছে। ওই সন্দেহভাজনকে ধরে পুলিশকে সহযোগিতা করলে তাঁকে পুরষ্কৃত করার ঘোষণা করা হয়েছে।

কাউন্সিলর তপন কান্দুকে খুনের তদন্তে নেমে ঝালদা থানার পুলিশ তাঁর ভাইপো তৃণমূল কংগ্রেস কর্মী দীপক কান্দুকে গ্রেফতার করেছে। এদিকে সিবিআই তদন্তের দাবিতে অনড় মৃতের পরিবার। আর ধৃতের পরিবার বলছে, দীপককে ফাঁসানো হয়েছে।

   

১৩ মার্চ খুন হন ঝালদা পুরসভার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু। ১২ মার্চ ঝালদা থানার আইসি রাজনৈতিক চাপ দিকে তপন কান্দুকে ফোন করেছিলেন বলে দাবি পরিবারের। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ঝালদায় গিয়ে দাবি করেন, এই ঘটনার পিছনে পুলিশ জড়িত।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google