মোথাবাড়ি কাণ্ডে বড় পদক্ষেপ! মোফাক্কেরুল সহ ৫০ জনকে NIA হেফাজতে নেওয়ার নির্দেশ

কালিয়াচকের ঘটনা আবারও সারা দেশের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। (Mothabari)নির্বাচনী ভোটার তালিকা সংশোধনের আপিল শুনানির জন্য নিযুক্ত সাতজন বিচারিক আধিকারিককে ঘেরাও করার অভিযোগে সুপ্রিম কোর্টের…

mothabari-kaliachak-nia-investigation-supreme-court-order

কালিয়াচকের ঘটনা আবারও সারা দেশের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। (Mothabari)নির্বাচনী ভোটার তালিকা সংশোধনের আপিল শুনানির জন্য নিযুক্ত সাতজন বিচারিক আধিকারিককে ঘেরাও করার অভিযোগে সুপ্রিম কোর্টের নির্দেশে এখন এনআইএ তদন্ত শুরু করেছে। আদালতের সরকারি আইনজীবী দেবজ্যোতি পাল জানিয়েছেন, সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশে এই ঘটনার তদন্তভার গ্রহণ করেছে জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। আদালত আরও নির্দেশ দিয়েছে যে, সমস্ত তদন্ত সংক্রান্ত নথি ব্যাঙ্কশাল এনআইএ-র বিশেষ আদালতে পেশ করতে হবে।

ভোটার তালিকায় নাম বাদ যাওয়ার প্রতিবাদে (SIR প্রক্রিয়া) গত ১ এপ্রিল মালদার মোথাবাড়ি ও সুজাপুর এলাকায় উত্তেজনা ছড়ায়। অভিযোগ অনুযায়ী, আইনজীবী ও প্রাক্তন মিম (AIMIM) নেতা মোফাক্কেরুল ইসলাম সেই সময় উস্কানিমূলক বক্তব্য রেখেছিলেন। সেই উস্কানিতে মোথাবাড়িতে হিংসার আগুন ছড়িয়ে পড়ে।

   

ভোটার তালিকায় নাম কাটার প্রতিবাদে ৭ জন বিচারককে ঘেরাও করে রাখা হয়। ৩ এপ্রিল বাগডোগরা বিমানবন্দর থেকে বেঙ্গালুরু পালানোর সময় পুলিশ তাঁকে ও তাঁর এক সহযোগীকে গ্রেফতার করে। এই ঘটনায় এ পর্যন্ত ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। আজ সুপ্রিম কোর্টের নির্দেশে এই ঘটনার তদন্ত ভার হাতে নিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা NIA।