Malda: পুজো মিটতেই তৃণমূল-কংগ্রেস সংঘর্ষে চাঁচলে একাধিক জখম

কংগ্রেস-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত মালদার চাঁচল । তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ভাইকে মারধরের অভিযোগ । কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের । মহালয়ার দিন ফুটবল খেলাকে ঘিরে গন্ডগোলের সূত্রপাত । সপ্তমীর দিন ...

By Rana Das

Published:

Follow Us

কংগ্রেস-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত মালদার চাঁচল । তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ভাইকে মারধরের অভিযোগ । কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের । মহালয়ার দিন ফুটবল খেলাকে ঘিরে গন্ডগোলের সূত্রপাত । সপ্তমীর দিন কংগ্রেসকর্মীদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ । তৃণমূলের পঞ্চায়েত প্রধান ও তার অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ ওঠে । পাল্টা তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ভাইকে মারধরের অভিযোগ ।

পরিস্থিতি সামলাতে পুলিশের লাঠিচার্জ। চাঁচলের কলিগ্রামে দুপক্ষের সংঘর্ষে জখম ৩। এখনও পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়নি। এলাকায় রয়েছে বিশাল পুলিশ বাহিনী। সংঘর্ষের খবর পেয়ে পুলিশবাহিনী পৌঁছালে তাদের ওপর হামলা চালায়‌। আর তাতেই লাঠিচার্জ করে পুলিশ।

কংগ্রেস-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত মালদার চাঁচল । তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ভাইকে মারধরের অভিযোগ । কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের । মহালয়ার দিন ফুটবল খেলাকে ঘিরে গন্ডগোলের সূত্রপাত । সপ্তমীর দিন কংগ্রেসকর্মীদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ । তৃণমূলের পঞ্চায়েত প্রধান ও তার অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ ওঠে । পাল্টা তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ভাইকে মারধরের অভিযোগ ।

পরিস্থিতি সামলাতে পুলিশের লাঠিচার্জ। চাঁচলের কলিগ্রামে দুপক্ষের সংঘর্ষে জখম ৩। এখনও পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়নি। এলাকায় রয়েছে বিশাল পুলিশ বাহিনী। সংঘর্ষের খবর পেয়ে পুলিশবাহিনী পৌঁছালে তাদের ওপর হামলা চালায়‌। আর তাতেই লাঠিচার্জ করে পুলিশ। এলাকার মানুষের অভিযোগ, তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ভাই মদ্যপ অবস্থায় বাইক চালিয়ে দুর্ঘটনা ঘটে। তাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করে এলাকার মানুষ। পুলিশ প্রশাসনের কোনো ব্যবস্থা না নেওয়ায় আজ নতুন করে পরিস্থিতি হাতের নাগালে চলে যায়।

এই ইস্যুতেই আজ কংগ্রেসের কর্মী সমর্থকরা তৃণমূলের সমর্থকদের ওপর হামলা চালায়। আইন নিজের হাতে তুলে নেয় দু দলের কর্মী সমর্থকরা। পুলিশের পরোয়া না করে চলতে থাকে সংঘর্ষ। পুলিশ দু দলের কথা শুনে বিবাদ মেটানোর চেষ্টা করলেও তা ফলপ্রসূ হয়নি।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google