Malbazar Flash Flood: মালবাজারের মর্মান্তিক ঘটনায় প্রতিনিধি দল পাঠাচ্ছে বিজেপি

বুধবার মাল নদীর হড়পা বানে (Malbazar Flash Flood) মৃত্যু হয়েছে ৯ জনের৷ এখনও অবধি নিখোঁজ বহু৷ প্রশাসনের তরফে এখনও অবধি নিখোঁজ সংখ্যা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে৷ এরই ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

বুধবার মাল নদীর হড়পা বানে (Malbazar Flash Flood) মৃত্যু হয়েছে ৯ জনের৷ এখনও অবধি নিখোঁজ বহু৷ প্রশাসনের তরফে এখনও অবধি নিখোঁজ সংখ্যা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে৷ এরই মধ্যে বাড়ছে রাজনৈতিক উত্তাপ৷ আগামীকাল ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছে বিজেপির ৯ জনের প্রতিনিধি দল৷

বিজেপির তরফে জানানো হয়েছে, আগামীকাল ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন সাংসদ জয়ন্ত রায়। এছাড়াও থাকছেন, দীপক বর্মন, শঙ্কর ঘোষ, বাপী গোস্বামী, মনোজ টিগ্গা, শিখা চট্টোপাধ্যায়, পুনা ভেংরা, কৌশিক রায় ও বিষ্ণুপদ রায়৷ বিজেপির ৯ জনের এই প্রতিনিধি দল আগামীকাল ঘটনাস্থলে উপস্থিত হবে৷

   

এর আগে ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের বিরুদ্ধে তোপ দাগেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, এটা কি নিছকই কোন দুর্ঘটনা,নাকি পরিকল্পিত খুন?বালি ও পাথর মাফিয়াদের সাহায্য করতে মালবাজার পৌরসভার চেয়ারম্যানের নেতৃত্বে তৈরি করা হয়েছিল কৃত্রিম বাঁধ।যার কারণেই মৃত্যু হলে এতগুলো প্রাণ?সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীর গ্রেফতার ও মালবাজার পৌরসভার চেয়ারম্যানের গ্রেপ্তারির দাবি জানাচ্ছি।

একইসঙ্গে এদিন ঘটনাস্থল পরিদর্শনে যান কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা৷ রাজ্যের প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি৷ এটা মাল নদীর মাঝখানে রাত্রিবেলা করা উচিত হয়নি বলেও দাবি করেন তিনি৷ যদিও পুলিশ সূত্রে খবর, পুলিশ সূত্রে খবর, ৭০টি প্রতিমা বিসর্জনের জন্য আনা হয়েছিল। তার মধ্যে ২৫ থেকে ৩০টি প্রতিমা বিসর্জনের পরই বিপর্যয় ঘটে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google