Coochbehar: হুড়মুড়িয়ে তৃণমূল ছেড়ে CPIM-এ যোগ, পুরো গ্রাম ‘হারাল’ শাসকদল

বালাভূত গ্রামে তৃণমূলের (TMC) পতাকা তোলার আর কেউ থাকল না এমনই বলছেন এলাকাবাসী। কোচবিহারের এই গ্রামটি থেকে হুড়মুড়িয়ে তৃণমূল ত্যাগ করে CPIM শিবিরেই যোগদান করলেন দুশো জনের বেশি।

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Mass exodus from TMC to CPIM in Coochbehar

বালাভূত গ্রামে তৃণমূলের (TMC) পতাকা তোলার আর কেউ থাকল না এমনই বলছেন এলাকাবাসী। কোচবিহারের এই গ্রামটি থেকে হুড়মুড়িয়ে তৃণমূল ত্যাগ করে CPIM শিবিরেই যোগদান করলেন দুশো জনের বেশি। স্থানীয় বাম নেতাদের দাবি, পঞ্চায়েত ভোটের আগেই কোচবিহার (Coochbehar) জেলার বালাভূত চলে এসেছে বাম দখলে।

জেলার তুফানগঞ্জের বালাভূত গ্রামে দুশো জনের বেশি একসাথে স্থানীয় সিপিআইএম অফিসে গিয়ে তৃণমূল কংগ্রেস ছেড়ে দেবেন বলে জানান। তাদের বাম শিবিরে ঢুকতে আহ্বান জানান স্থানীয় বাম নেতারা। জানা গিয়েছে, বালাভূত গ্রামের তৃণমূল পঞ্চায়েত সদস্যের নেতৃত্বে সবাই সিপিআইএমে যোগ দেন। দলত্যাগ করে তারা বলেন, তৃণমূলের দুর্নীতি ও অত্যাচার থেকে বামফ্রন্ট পারে রক্ষা করতে তাই সবাই সিপিআইএমে যোগ দিলাম।

   

সম্প্রতি রোজগার ও কর্মসংস্থান দাবিতে উত্তরবঙ্গের সচিবালয় শিলিগুড়িতে উত্তরকন্যা ভবন অভিযান করে সিপিআইএমের যুব সংগঠন ডিওয়াইএফআই। উত্তরবঙ্গের সব জেলা থেকে বড় সংখ্যায় বাম যুবদের উপস্থিতি হয়েছিল।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।