পুণেতে খুন বাংলার পরিযায়ী শ্রমিক, দোষীদের শাস্তির দাবিতে সরব মুখ্যমন্ত্রী

কলকাতা: ভিন রাজ্যে ফের বাংলার পরিযায়ী শ্রমিকের খুনের অভিযোগ উঠল। এবার মহারাষ্ট্রের পুনেতে পুরুলিয়ার এক যুবকের মৃত্যুর ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সামাজিক ...

By Moumita Biswas

Published:

Follow Us
Migrant worker dead in Pune

কলকাতা: ভিন রাজ্যে ফের বাংলার পরিযায়ী শ্রমিকের খুনের অভিযোগ উঠল। এবার মহারাষ্ট্রের পুনেতে পুরুলিয়ার এক যুবকের মৃত্যুর ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে তিনি এই ঘটনাকে নৃশংস হত্যাকাণ্ড এবং সরাসরি ‘হেট ক্রাইম’ বা বিদ্বেষমূলক অপরাধ হিসেবে চিহ্নিত করেছেন।

নৃশংস হত্যাকাণ্ডের বিবরণ

নিহত যুবকের নাম সুখেন মাহাতো (২৪)। তিনি পুরুলিয়ার বান্দোয়ানের বাসিন্দা ছিলেন এবং পুনেতে কাজ করতেন। পরিবারের একমাত্র উপার্জনকারী সুখেনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। পরিবারের দাবি, তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

   

মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভ ও হুঁশিয়ারি Migrant worker dead in Pune

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ভাষা ও পরিচয়ের কারণে টার্গেট করে এই তরুণকে হত্যা করা হয়েছে। পোস্টে তিনি লিখেছেন, “এই বর্বরোচিত হত্যাকাণ্ডে আমি বাকরুদ্ধ, ক্ষুব্ধ এবং মর্মাহত। এমন এক সামাজিক আবহ তৈরি হয়েছে যেখানে ঘৃণাকে হাতিয়ার করা হচ্ছে এবং নিরপরাধ মানুষকে নিশানা বানানো হচ্ছে।”

মমতা বন্দ্যোপাধ্যায় অপরাধীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একইসঙ্গে তিনি সুখেনের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে ন্যায়বিচার নিশ্চিত করতে সবরকম প্রচেষ্টা চালানোর কথা বলেছেন।

পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

এই ঘটনা ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন তুলে দিল। রাজনৈতিক মহলেও এই ঘটনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। সম্প্রতি মুর্শিদাবাদের বেলডাঙায় এক শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় হয়েছিল রাজ্য, যার তদন্তভার বর্তমানে এনআইএ (NIA)-এর হাতে রয়েছে।

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।