বুথে ‘প্যারালাল মেশিনারি’ তৈরি রাখুন! পিংলা থেকে হুঁশিয়ারি মমতার

পিংলা: ভোটের দিন তৃণমূলের বুথ এজেন্টদের পুলিশ দিয়ে গ্রেফতার করানো হতে পারে, এই আশঙ্কা থেকে এবার দলের কর্মীদের ‘প্যারালাল মেশিনারি’ তৈরি রাখার কড়া নির্দেশ দিলেন তৃণমূল নেত্রী মমতা ...

By Moumita Biswas

Published:

Follow Us
Mamata Banerjee election warning

পিংলা: ভোটের দিন তৃণমূলের বুথ এজেন্টদের পুলিশ দিয়ে গ্রেফতার করানো হতে পারে, এই আশঙ্কা থেকে এবার দলের কর্মীদের ‘প্যারালাল মেশিনারি’ তৈরি রাখার কড়া নির্দেশ দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার পিংলার কাঁচডিহা স্ট্যাক ইয়ার্ড মাঠের মেগা জনসভা থেকে বিজেপি ও নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করে একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে সরব হলেন তিনি।

মমতার সভার মূল চমক ও বার্তা

প্যারালাল মেশিনারি: নেত্রীর অভিযোগ, পুলিশ আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে ভোটের আগে তৃণমূলের এজেন্টদের গ্রেফতার করতে, যাতে তাঁরা বুথে বসতে না পারেন। তাঁর কড়া নির্দেশ, “একজনকে অ্যারেস্ট করলে আরেকজন বসবেন। লড়ে যাবেন। প্যারালাল মেশিনারি তৈরি রাখুন।”

   

ইভিএমে ‘বদলা’: ২০১১ সালের বিখ্যাত স্লোগান ‘বদলা নয়, বদল চাই’ থেকে সরে এসে এবার ব্যালট বাক্সে গণতান্ত্রিক পদ্ধতিতে ‘বদলা’ নেওয়ার স্পষ্ট ডাক দিয়েছেন মমতা।

‘দুয়ারে স্বাস্থ্য’ প্রকল্প: ‘দুয়ারে সরকার’-এর সাফল্যের পর এবার ‘দুয়ারে স্বাস্থ্য’ চালুর বড় প্রতিশ্রুতি দিলেন তিনি। ব্লক ও শহর স্তরে ডাক্তার ও নার্সরা গিয়ে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেবেন বলে আশ্বাস দেন নেত্রী।

এসআইআর (SIR) ও ডিলিমিটেশন: ভোটার তালিকা সংশোধন (SIR) নিয়ে কমিশনের তীব্র সমালোচনা করে তিনি জানান, তাঁর চেষ্টাতেই ৩২ লক্ষ মানুষের নাম নতুন করে উঠেছে। পাশাপাশি, ডিলিমিটেশন ও এনআরসি (NRC) করে বাংলা ভাগের চক্রান্ত হচ্ছে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

যোগীর ‘বুলডোজার’ নীতি: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ‘বুলডোজার নীতি’ বাংলায় কোনওভাবেই চলবে না বলে সাফ জানিয়ে দেন তৃণমূল নেত্রী।

পাশাপাশি, বিজেপির বিরুদ্ধে ভোটের আগে কালো টাকা বিলি এবং ৫০০ টাকা দিয়ে ট্রেনে করে সভায় লোক আনার মারাত্মক অভিযোগও তোলেন মমতা। তিনি স্পষ্ট জানান, বাংলা থেকে এবার বিজেপির খেলা শেষ।

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google