Mamata Banerjee: অসুস্থ শরীর নিয়ে সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী

হাওড়া: ধরনা মঞ্চ থেকে ফিরে অসুস্থ হয়ে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।  গায়ে ১০১ জ্বর। কিন্তু সেই জ্বর তাঁকে কোনোভাবে কাবু করতে পারেনি। অসুস্থ শরীর নিয়ে বুধবার ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Mamata Banerjee

হাওড়া: ধরনা মঞ্চ থেকে ফিরে অসুস্থ হয়ে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।  গায়ে ১০১ জ্বর। কিন্তু সেই জ্বর তাঁকে কোনোভাবে কাবু করতে পারেনি। অসুস্থ শরীর নিয়ে বুধবার বিকেলে হাওড়ার এক সরকারি অনুষ্ঠানে যোগ দিলেন মমতা।

এদিন মঞ্চে উঠেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আজ বেশি কথা বলতে পারবো না। কারণ আমার কাশিটা খুব বেড়েছে। ৪৮ ঘণ্টা ধরনা মঞ্চে থাকার সময় রঙের বিষাক্ত গন্ধ সেটা গলায় ঢুকেছে। ফলে কাশিটা বেশি হচ্ছে। কিন্তু আমি কোনওদিন কোনও অনুষ্ঠান বাতিল করি না। তাই কম কথা বলছি। এতটাই ঠাণ্ডা লেগেছে যে আমার গায়ে ১০১ জ্বর। আশা করি একদিনের মধ্যে ঠিক হয়ে যাব।”

   

যদিও শুরুতেই অসুস্থতার কথা বললেও বক্তব্যের মাঝে চেনা ছন্দে ফিরতে দেখা যায় তাঁকে। বক্তব্য শেষে মোট ২৫২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আপনারা চিন্তা করবেন না। এইসব রোগ-ব্যাথা আমাকে কখনও কাবু করতে পারেনি, আর পারবেও না। আমি লাঠি-গুলির বিরুদ্ধে লড়াই করে এসেছি। তাই এই সব শরীর খারাপ আমার কাছে তুচ্ছ।”

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google