কত টাকার মালিক মুখ্যমন্ত্রী? ৫ বছরে কতটা পাল্টাল সম্পত্তি? জানলে চমকে যাবেন

কলকাতা: তিনবারের মুখ্যমন্ত্রী, তবু নিজের নামে নেই কোনও বাড়ি বা গাড়ি। এমনকি গত পাঁচ বছরে তাঁর মোট সম্পত্তির পরিমাণও কমেছে বেশ খানিকটা। বুধবার আলিপুর সার্ভে বিল্ডিংয়ে বিধানসভা নির্বাচনের ...

By Moumita Biswas

Published:

Follow Us
Bhabanipur Election Results 2026 Third Round

কলকাতা: তিনবারের মুখ্যমন্ত্রী, তবু নিজের নামে নেই কোনও বাড়ি বা গাড়ি। এমনকি গত পাঁচ বছরে তাঁর মোট সম্পত্তির পরিমাণও কমেছে বেশ খানিকটা। বুধবার আলিপুর সার্ভে বিল্ডিংয়ে বিধানসভা নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার সময় পেশ করা হলফনামায় এমনই তথ্য তুলে ধরলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।(Mamata Banerjee Affidavit Assets)

হলফনামা অনুযায়ী, মুখ্যমন্ত্রীর হাতে বর্তমানে নগদ রয়েছে ৭৫ হাজার ৭০০ টাকা। তবে তাঁর দু’টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা অর্থের পরিমাণ কমে দাঁড়িয়েছে ১২ লক্ষ ৭৬ হাজার ২০৯ টাকায়। সব মিলিয়ে মমতার মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ১৫ লক্ষ ৩৭ হাজার ৫০৯ টাকা, যা ২০২১ সালের তুলনায় প্রায় ১ লক্ষ ৩৪ হাজার টাকা কম।

   

নিজের নামে কোনও স্থাবর সম্পত্তি (বাড়ি বা জমি) বা ব্যক্তিগত গাড়ি নেই তাঁর। নেই কোনও ব্যাঙ্ক ঋণ বা নতুন বিনিয়োগও। মুখ্যমন্ত্রীর আয়ের মূল উৎস তাঁর লেখা বই ও গানের রয়্যালটি এবং ব্যাঙ্কের সুদ। সম্বল বলতে রয়েছে ৯ গ্রাম ৭৫০ মিলিগ্রাম সোনার গয়না। তাৎপর্যপূর্ণভাবে, দীর্ঘ রাজনৈতিক জীবনে মমতার বিরুদ্ধে কোনও থানায় এফআইআর (FIR) বা অপরাধমূলক মামলা নেই। স্বচ্ছ ভাবমূর্তি ও সাদামাটা জীবনযাপনের এই চিত্রই ফের একবার উঠে এল তৃণমূল নেত্রীর হলফনামায়।

ভিডিও নিউজ দেখুন

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google