‘চোর’, ‘গো ব্যাক’ শুনে অকথ্য ভাষায় গালাগাল শুভেন্দুর, ক্ষমা চাওয়ার দাবি কুণালের

কলকাতা: ২৪-এর লোকসভা ভোটকে (Loksabha Election 2024) কেন্দ্র করে সরগরম হয়ে রয়েছে বাংলা সহ সমগ্র দেশ। যতদিন এগোচ্ছে একদিকে যেমন রাজনৈতিক দলগুলির প্রচারের মাত্রা বাড়ছে…

কলকাতা: ২৪-এর লোকসভা ভোটকে (Loksabha Election 2024) কেন্দ্র করে সরগরম হয়ে রয়েছে বাংলা সহ সমগ্র দেশ। যতদিন এগোচ্ছে একদিকে যেমন রাজনৈতিক দলগুলির প্রচারের মাত্রা বাড়ছে সেইসঙ্গে বাড়ছে একে অপরকে আক্রমণের ঝাঁঝও। এবারও তার ব্যতিক্রম ঘটল না। ভোটের আবহে নতুন করে বিতর্কে জড়ালেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। গতকাল বুধবার ‘চোর’, ‘গো ব্যাক’ শুনে আচমকাই মেজাজ হারান তিনি। অকথ্য ভাষায় কথা বলতেও ছাড়েন না। আর এই নিয়েই এবার আসরে নামলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)।

আজ বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডেলে বড় দাবি করলেন কুণাল। তিনি লেখেন, ‘অন্যদের কথায় কথায় ‘চোর’ এবং আরও কুকথা বলার সময় ‘বীরত্ব’। আর নিজে ‘চোর’, ‘গো ব্যাক’ শুনলেই মুখে ‘শুয়োরের বাচ্চা’। তাও আবার মহিলাদের উদ্দেশে। প্রকাশ্যে ক্ষমা চাক শুভেন্দু অধিকারী।’

Advertisements

গতকাল বাঁকুড়ার সিমলাপালে শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্যে করে চোর স্লোগান দেওয়া হয়। এদিকে চোর শব্দ শুনে রীতিমতো তাড়া করেন শুভেন্দু। এদিন কনভয় থেকে নেমে জনতার দিকে তেড়ে যান শুভেন্দু, এরপরেই পুলিশকে ধমক দেন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।