Kunal Ghosh: ‘বাটি হাতে অপেক্ষায় বামেরা’, ফের বেলাগাম কুণাল

লোকসভা ভোটের আগে ফের বামেদের বেলাগাম ভাষায় কটাক্ষ করে আসরে নামলেন তৃণমূলের ‘সৈনিক’ কুণাল ঘোষ (Kunal Ghosh)। ইন্ডিয়া জোটে শরিক হওয়া, সেইসঙ্গে বাংলায় বিজেপি-সিপিএমের মধ্যে বোঝাপড়ার অভিযোগ তুলে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Kunal Ghosh

লোকসভা ভোটের আগে ফের বামেদের বেলাগাম ভাষায় কটাক্ষ করে আসরে নামলেন তৃণমূলের ‘সৈনিক’ কুণাল ঘোষ (Kunal Ghosh)। ইন্ডিয়া জোটে শরিক হওয়া, সেইসঙ্গে বাংলায় বিজেপি-সিপিএমের মধ্যে বোঝাপড়ার অভিযোগ তুলে সরব হলেন তৃণমূলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক।

আজ মঙ্গলবার এক টুইট বার্তায় কুণাল ঘোষ লেখেন, ‘দিল্লিতে INDIA জোট, দরকারে নির্বাচনোত্তর ঐক্য। কিন্তু বাংলায় বিজেপির এজেন্ট সিপিএম, কংগ্রেসকে এক ইঞ্চি জমি নয়। অবস্থা দেখুন, তৃণমূল রাজ্য কংগ্রেসকে বাতিল করার পর তাদের জন্য বাটি হাতে অপেক্ষায় বামেরা। তৃণমূল দরজা বন্ধ করলে তারপর তারা নাকি জোট করবে। কমরেড, ইনসাফ যাত্রার নাটক শেষ? একা লড়াই করার দম নেই বামফ্রন্টের? মিডিয়া আর সোশাল মিডিয়ায় শুধু মুখেন মারিতং জগত।’ 

   

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google