সমবায়ের কোটি কোটি টাকা লোপাট অভিযোগে নীরব মমতা

পাথরপ্রতিমা কৃষি সমবায় ব্যাংকের সম্পাদক এবং ম্যানেজারের বিরুদ্ধে দু কোটি টাকা তছরুপের অভিযোগ তুলেছেন মহিলা গ্রাহকরা। টাকা ফেরতের দাবিতে (Mamata Banerjee) মুখ্যমন্ত্রীকে চিঠি। ব্যাংক কর্তৃপক্ষ জেলা প্রশাসন পুলিশকে ...

By Rana Das

Published:

Follow Us
Mamata Banerjee

পাথরপ্রতিমা কৃষি সমবায় ব্যাংকের সম্পাদক এবং ম্যানেজারের বিরুদ্ধে দু কোটি টাকা তছরুপের অভিযোগ তুলেছেন মহিলা গ্রাহকরা। টাকা ফেরতের দাবিতে (Mamata Banerjee) মুখ্যমন্ত্রীকে চিঠি। ব্যাংক কর্তৃপক্ষ জেলা প্রশাসন পুলিশকে লিখিত অভিযোগ দায়ের। দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা সরগরম। 

গ্রাহকদের অভিযোগ টাকা ফেরত না দিয়ে ২০২০ সালে বন্ধ হয়ে যায় পশ্চিম সুরেন্দ্রনগর সমবায় কৃষি উন্নয়ন সমিতি। ২ কোটি টাকার কোন হিসাব দিতে পারেনি, সমবায় কর্তৃপক্ষ। এক মহিলা জানিয়েছেন, “তপন-সমর দলুই, তপন প্রধান, অনিমেষ জানা ওরা দু কোটি টাকা তছরুপ করে পালিয়ে গেছে। এদের আমাদের এলাকাতেই বাড়ি চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে তবু আমরা কিছু করতে পারছি না”।

   

ওই মহিলা আরো বলেন, ‘আমরা অঞ্চল অফিসে দরখাস্ত করেছিলাম, বিডিওতেও করেছিলাম এমনকি পুলিশের কাছে অভিযোগ দায়ের করি লিখিত ভাবে। তবুও কোন সুরাহা মেলেনি। এর পরেও মুখ্যমন্ত্রীকেও চিঠি পাঠিয়েছি। তার তরফ থেকেও কোন উত্তর আসেনি’।

এই গ্রুপের যে সকল মহিলারা অভিযোগ করেছেন তারা বর্তমানে খুবই অসহায়। দরিদ্র মহিলারা হাঁস পালন করে ডিম বিক্রি করে গরুর দুধ বিক্রি করে, আবার কেউ মাঠে চাষ করে মাথার ঘাম পায়ে ফেলে টাকা জমিয়েছিলেন। তারা যেখানে টাকা জমিয়েছিলেন সেটি বিগত তিন বছর ধরে বন্ধ। 

এই গ্রুপের যে হেড সমর দলুই তিনি একজন রাজনৈতিক কর্মী বলে জানা গিয়েছে। তিনি বলছেন তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। অন্যদিকে ম্যানেজার বলছে তার কাছে টাকাই থাকত না। 

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google