Indian Railway: উত্তরবঙ্গগামী ট্রেনের সময়সূচি বদল, জেনে নিন তালিকা

কলকাতা: বছরের শুরুতেই উত্তরবঙ্গগামী ট্রেনের সময়সূচি বদল৷ ছুটি কাটাতে যদি ভাবেন উত্তরবঙ্গে যাবেন, তবে তার আগে দেখে নিন ট্রেনের নতুন সময়সূচি৷ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের সময় বদল হয়েছে৷ সেই ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

কলকাতা: বছরের শুরুতেই উত্তরবঙ্গগামী ট্রেনের সময়সূচি বদল৷ ছুটি কাটাতে যদি ভাবেন উত্তরবঙ্গে যাবেন, তবে তার আগে দেখে নিন ট্রেনের নতুন সময়সূচি৷ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের সময় বদল হয়েছে৷ সেই সঙ্গে দিঘা, মালদহ টাউন এক্সপ্রেস ট্রেনেরও টাইম টেবিল কিছুটা বদলানো হয়েছে বলে রেল সূত্রে জানা গিয়েছে৷

কয়েকদিন মালদহ ডিভিশনের নিউ ফরাক্কা এলাকায় রেল লাইনের কিছু রক্ষণাবেক্ষণ এর কাজ চলবে৷ তাই টানা ১০ দিন দেরিতে চলবে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস৷‌ ইতিমধ্যে রেলের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে৷ শুধু কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নয়,‌ দিঘা-মালদহ টাউন এক্সপ্রেস ৩০ মিনিট দেরিতে চলবে৷

   

আগামীকাল (৫ জানুয়ারি) অর্থাৎ শুক্রবার থেকে মালদহ-নিউ ফরাক্কা সেকশনে ট্র্যাক মেরামতির কাজ শুরু হবে৷ মালদহ-নিউ ফরাক্কা সেকশনে ট্র্যাক মেরামতির কাজের জন্য উত্তরবঙ্গগামী অন্যতম গুরুত্বপূর্ণ ট্রেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ১০ দিন এক ঘণ্টা দেরিতে ছাড়বে৷ সূত্রের খবর, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদহ থেকে ৫, ৭, ১০, ১২, ১৪, ১৭, ১৯, ২১, ২৪ ও ২৬ জানুয়ারি ১ ঘন্টা দেরিতে চলাচল করবে৷

অপরদিকে দিঘা-মালদহ টাউন এক্সপ্রেস ৫, ১২ ও ২৬ জানুয়ারি নিউ ফারাক্কায় ৩০ মিনিটের জন্য অপেক্ষা করবে৷ ৩০ মিনিট অপেক্ষা করার পর ট্রেনটি ছেড়ে যাবে৷ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সকাল ৬টা ৫০ মিনিটের বদলে ওই ১০ দিন সকাল ৭টা ৫০ মিনিটে শিয়ালদহ থেকে যাত্রা শুরু করবে৷

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google