Post Poll violence: সঠিক তদন্তের জন্য দুই সদস্যের কমিটি গঠনের নির্দেশ

সোমবার ভোট পরবর্তী হিংসা (Post Poll Violence) মামলা নিয়ে কলকাতা হাইকোর্টে শুনানি ছিল। আর এই শুনানিতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ভোট-পরবর্তী হিংসা মামলায় সঠিক তদন্তের জন্য দুই সদস্যের ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

সোমবার ভোট পরবর্তী হিংসা (Post Poll Violence) মামলা নিয়ে কলকাতা হাইকোর্টে শুনানি ছিল। আর এই শুনানিতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ভোট-পরবর্তী হিংসা মামলায় সঠিক তদন্তের জন্য দুই সদস্যের কমিটি গঠন করলেন।

এই কমিটিতে থাকবেন জাতীয় মানবাধিকার কমিশনের ১ সদস্য ও রাজ্য মানবাধিকার কমিশনের ১ সদস্য। এই কমিটির কাছে আবেদনকারীরা তাদের সম্পূর্ণ তথ্য জমা করবে। কমিটি বিষয়টি খতিয়ে দেখবে বলে জানিয়েছে হাইকোর্ট।

   

উল্লেখ্য এদিন বিজেপি পক্ষের আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের অভিযোগ, প্রায় ৩০০টি অভিযোগ দাখিল হওয়ার পরেও পুলিশ কিছু করেনি।বেশিরভাগ থানাই কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। তাদের অধিকার আছে তারা যাতে নিজেদের বাড়িতে ফিরতে পারে।কিন্তু কিছু করা হয়নি।

এর পরিপ্রেক্ষিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্র নাথ মুখোপাধ্যায় বলেন আবেদনকারীর দাবি সম্পূর্ন ভিত্তিহীন।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google