Birbhum: এগরা, বজবজের পর দুবরাজপুরে বিস্ফোরণে উড়ল তৃণমূলকর্মীর বাড়ি

এগরা, বজবজের পর এবার বীরভূমের (Birbhum) দুবরাজপুরে বিস্ফোরণ। দুবরাজপুরে বাড়িতে মজুত বোমায় বিস্ফোরণের ঘটনা ঘটে। তৃণমূলকর্মীর বাড়িতে মজুত বোমায় বিস্ফোরণের অভিযোগ। প্রবল বিস্ফোরণে উড়ল তৃণমূলকর্মীর বাড়ির একাংশ।

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Explosion Destroys TMC Worker's House in Dubrajpur, Birbhum

এগরা, বজবজের পর এবার বীরভূমের (Birbhum) দুবরাজপুরে বিস্ফোরণ। দুবরাজপুরে বাড়িতে মজুত বোমায় বিস্ফোরণের ঘটনা ঘটে। তৃণমূলকর্মীর বাড়িতে মজুত বোমায় বিস্ফোরণের অভিযোগ। প্রবল বিস্ফোরণে উড়ল তৃণমূলকর্মীর বাড়ির একাংশ।

গত সাত দিন রাজ্যের তিন জায়গায় বিস্ফোরণে ঘটনা ঘটেছে। জানা গেছে, বাড়িতে মজুত বোমা থেকেই বিস্ফোরণ হয়। তৃণমূলকর্মীর বাড়িতেই এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের তীব্রতায় উড়েছে তৃণমূল কর্মীর বাড়ির একাংশ।

   

প্রসঙ্গত, গত মঙ্গলবার সকাল ১১ টা, ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল গ্রাম। স্থানীয়রা জানাচ্ছেন, পুকুরের পাশেই একটি বাড়িতে ছিল ২ টি ঘর। সেখানেই ছিল বেআইনি বাজি কারখানা। দেহ ছিটকে গিয়ে পড়ে পুকুরে। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয় গোটা এলাকা।

উল্লেখ্য, গতকাল বজবজে ফের বেআইনি বাজি কারখানায় আগুন লাগে। বজবজের নন্দরামপুর দাসপাড়ায় বেআইনি বাজি কারখানায় আগুন।  বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এলাকা, দাবি স্থানীয়দের। এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর মিলছে। দমকল আসার আগেই আগুন নেভানোর কাজ শুরু করেছিলেন স্থানীয়রা।বাড়িটিতে বাজি তৈরির কাজ চলত বলে স্থানীয়দের দাবি।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google