ভোটগণনায় স্লো ট্রেন্ডিং? কী বললেন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত?

কলকাতা: ভোট গণনার গতি এবং সিসিটিভি বিতর্ক নিয়ে ওঠা সমস্ত জল্পনা উড়িয়ে দিলেন নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। সোমবার সকালে গণনা শুরু হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ...

By Moumita Biswas

Published:

Follow Us
Election Counting CCTV Controversy

কলকাতা: ভোট গণনার গতি এবং সিসিটিভি বিতর্ক নিয়ে ওঠা সমস্ত জল্পনা উড়িয়ে দিলেন নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। সোমবার সকালে গণনা শুরু হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানান যে, গণনার ট্রেন্ড ধীরগতিতে আসার কোনও কারণ নেই। সুব্রত বাবুর দাবি, স্লো ট্রেন্ডিং হবে এটা এখনই বলা যাবে না, কারণ রিটার্নিং অফিসাররা গণনার জন্য যতগুলি টেবিল চেয়েছিলেন, কমিশন তার সবকটিই বরাদ্দ করেছে। অনেক জায়গায় নির্ধারিত সময়ে গণনা শুরু না হওয়া প্রসঙ্গে তিনি জানান যে, কড়া নিরাপত্তা বলয় পার করে কাউন্টিং এজেন্টদের কেন্দ্রে ঢুকতে কিছুটা সময় লাগছে, তবে সব জায়গাতেই আস্তে আস্তে প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। (Election Counting CCTV Controversy)

গণনার আগের রাতে স্ট্রংরুমের সিসিটিভি ক্যামেরা বন্ধ হওয়া নিয়ে ওঠা অভিযোগগুলিও খতিয়ে দেখা হয়েছে বলে তিনি জানিয়েছেন। পর্যবেক্ষকের মতে, যান্ত্রিক কারণে বা কোনও কোনও ক্ষেত্রে ক্যামেরা ‘স্লিপ মোডে’ চলে যাওয়ায় ৫-১০ মিনিটের জন্য সমস্যা হয়েছিল। তবে রিটার্নিং অফিসাররা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তা রিসেট করে পুনরায় সচল করে দিয়েছেন। একইসঙ্গে রাজ্যের আইনশৃঙ্খলা বজায় রাখতে কমিশন অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে। সুব্রত গুপ্ত পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে, সোমবার জয় নিশ্চিত হলেও রাজ্যের কোথাও কোনও বিজয় মিছিল করা যাবে না।

   

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google