এবার সুপ্রিম কোর্টে সম্মুখ সমরে ED-TMC? তড়িঘড়ি ক্যাভিয়েট দাখিল করল রাজ্য!

কলকাতা: আইপ্যাক কাণ্ডে ইডি বনাম তৃণমূলের আইনি লড়াই এবার পৌঁছাল দেশের শীর্ষ আদালতে। একদিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) যখন কলকাতা হাইকোর্টে শুনানি করতে না পেরে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয়েছে, তখন পাল্টা চাল হিসেবে আগেভাগেই সেখানে ‘ক্যাভিয়েট’ দাখিল করল রাজ্য সরকার। আইনি লড়াই যে এখন নতুন মাত্রা নিতে চলেছে, তা স্পষ্ট।

Advertisements

হাইকোর্টে নজিরবিহীন বিশৃঙ্খলা

শুক্রবার দুপুর আড়াইটে নাগাদ কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে এই মামলার শুনানি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু আদালত কক্ষের ভেতরে তখন তিল ধারণের জায়গা নেই। অত্যধিক ভিড় এবং আইনজীবীদের একাংশের তুমুল হইচইয়ের জেরে এজলাসের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি সামাল দিতে তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় মাইক হাতে সকলকে শান্ত থাকার অনুরোধ করলেও কোনো কাজ হয়নি। শেষ পর্যন্ত বিচারপতি ক্ষুব্ধ হয়ে শুনানি স্থগিত করে দেন এবং পরবর্তী তারিখ ১৪ জানুয়ারি ধার্য করেন।

   

সুপ্রিম কোর্টে ইডি বনাম রাজ্য ED vs TMC Supreme Court case

হাইকোর্টে দ্রুত শুনানির জন্য ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে ইমেল করেও কোনো সুরাহা পায়নি ইডি। এর পরেই কেন্দ্রীয় সংস্থাটি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেয়। ইডির অভিযোগ, তদন্তে বাধা দেওয়া হয়েছে এবং খোদ মুখ্যমন্ত্রী পুলিশের উপস্থিতিতে তদন্তের ফাইল নিয়ে গিয়েছেন। অন্যদিকে, ইডি সুপ্রিম কোর্টে গিয়ে যাতে একতরফা কোনো সুবিধা না নিতে পারে, সেই কারণেই রাজ্য সরকার ‘ক্যাভিয়েট’ দাখিল করেছে। এর ফলে, রাজ্যকে না জানিয়ে সুপ্রিম কোর্ট এই মামলায় কোনো অন্তর্বর্তী নির্দেশ দিতে পারবে না।

সিবিআই তদন্তের দাবি ইডির

আদালতে পেশ করা আবেদনে ইডি স্পষ্ট জানিয়েছে, তারা রাজ্য পুলিশের ওপর আর ভরসা করতে পারছে না। ঘটনার দিন পুলিশের উপস্থিতিতেই গুরুত্বপূর্ণ নথিপত্র সরিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ তাদের। তাই আইপ্যাক ডিরেক্টরের বাড়িতে তল্লাশির সময় ঠিক কী ঘটেছিল, তা খতিয়ে দেখতে সিবিআই (CBI) তদন্তের আর্জি জানিয়েছে কেন্দ্রীয় সংস্থাটি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements