শিলিগুড়ি: উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থায় এক বড় স্বস্তির খবর। (Bailey Bridge)পুরুলিয়ার পর এবার শিলিগুড়ি-মিরিক সংযোগকারী দুধিয়া এলাকায় নতুন বেইলি ব্রিজের উদ্বোধন হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভার্চুয়ালি এই সেতুর উদ্বোধন করেছেন। ২০২৬ সালের জুন মাসে ভারী বৃষ্টি ও বালাসন নদীর তীব্র স্রোতে পুরোনো অস্থায়ী হিউম পাইপ সেতু ভেঙে পড়ার পর এই নতুন সেতু নির্মাণ করা হয়েছে।
ভারতীয় সেনাবাহিনীর সহায়তায় যুদ্ধকালীন তৎপরতায় সেতুটি তৈরি হয়েছে। ৮ জুলাই মুখ্যমন্ত্রী এর উদ্বোধন করে স্থানীয় মানুষের দুর্ভোগ কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন।দুধিয়া এলাকাটি শিলিগুড়ি থেকে মিরিক যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ রুট। বর্ষাকালে বালাসন নদীর স্রোত বেড়ে গেলে এই সেতু ভেঙে পড়ে। ফলে যাতায়াত বন্ধ হয়ে যায়। স্থানীয় বাসিন্দা, চা বাগানের শ্রমিক ও পর্যটকরা চরম দুর্ভোগে পড়েন।
আরও দেখুনঃ গলায় তুলসীমালা-তিলকে অকথ্য অপমান স্কুলে! বাড়ি ফিরে আত্মহত্যার চেষ্টা ছাত্রীর
পুরোনো সেতুর নির্মাণে দুর্নীতি হয়েছে কি না, তা খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছিলেন। সেই তদন্তের পাশাপাশি দ্রুত নতুন সেতু তৈরির কাজ শুরু হয়। সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং টিমের সহায়তায় মাত্র কয়েক সপ্তাহের মধ্যে বেইলি ব্রিজ তৈরি সম্পন্ন হয়। এই সেতু এখন যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে।মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, “উত্তরবঙ্গের মানুষের জীবনযাত্রা সহজ করা আমাদের অগ্রাধিকার।
আরও দেখুনঃ বারুইপুর এনকাউন্টার: রনির রিভলভার ছিনিয়েছিল প্রভাস, গুলি চালালেন অর্ঘ্য
বালাসনের মতো নদীতে সেতু ভেঙে পড়লে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। পুরোনো সেতুর তদন্ত চলছে। দুর্নীতির কোনো ছাড় নেই।” তিনি আরও জানান, এই সেতু শুধু অস্থায়ী সমাধান নয়, সামনের বছরেই নির্মীয়মান কংক্রিটের সেতু উদ্বোধন করবেন তিনি এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী । স্থানীয় প্রশাসনকে নজরদারি বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে।





