Skip to content
  • About Us
  • Contact Us
  • Sports 24×7
  • Hindi Edition
July 25, 2026
Kolkata24x7 logo bengali news

Kolkata24x7

Latest Bengali News, West Bengal News, India News, Politics, Sports & Business
Kolkata24x7 logo bengali news
  • Latest
  • Live
  • Shorts
  • Web Stories
  • Video
Kolkata24x7 logo bengali news
  • হোম
  • রাজনীতি
  • কলকাতা শহর
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • দুনিয়া
  • খেলার খবর
  • ব্যবসা-বাণিজ্য
    • কৃষিকথা
    • গাড়ি বাজার
  • ডিফেন্স নিউজ
  • টেক নিউজ
  • বিজ্ঞান সংবাদ
  • উত্তর সম্পাদকীয়
  • জীবনশৈলী
    • স্বাস্থ্য
    • ভ্রমণ
  • .
  • তাজা খবর
  • বিশ্বকাপ ফুটবল
  • সম্পাদকীয়
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • উত্তর-পূর্ব ভারত
  • বাংলাদেশ
  • কৃষিকথা
  • ভিন্ন খবর
  • প্রবাসের রূপকথা
  • বিজ্ঞান সংবাদ
Kolkata24x7 logo bengali news
  • হোম
  • রাজনীতি
  • কলকাতা শহর
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • দুনিয়া
  • খেলার খবর
  • ব্যবসা-বাণিজ্য
    • কৃষিকথা
    • গাড়ি বাজার
  • ডিফেন্স নিউজ
  • টেক নিউজ
  • বিজ্ঞান সংবাদ
  • উত্তর সম্পাদকীয়
  • জীবনশৈলী
    • স্বাস্থ্য
    • ভ্রমণ
Home » west bengal » december suspense suvendu adhikari will give a message on the last day of the dateline from contai
West Bengal

December suspense: কাঁথি থেকে ডেটলাইনের শেষ দিনে বার্তা দেবেন শুভেন্দু

চলতি মাসের শুরুতেই কাঁথির প্রভাত কুমার কলেজের ময়দান থেকে শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) তুলোধোনা করেছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর আগামীকাল কাঁথি থেকেই পাল্টা…

Author Avatar

Kolkata24x7 Team

December 21, 2022 12:04 AM12:04 am ContaidatelineDecember SuspensemessageSuvendu Adhikari
Suvendu Adhikari

চলতি মাসের শুরুতেই কাঁথির প্রভাত কুমার কলেজের ময়দান থেকে শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) তুলোধোনা করেছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর আগামীকাল কাঁথি থেকেই পাল্টা জবাব দেবেন বিরোধী দলনেতা। শুভেন্দুর এই সভার তাৎপর্য বাড়িয়েছে তাঁর ২১ এর ডেটলাইন। আগামীকালের সভার আগে দিল্লিতে কিছুটা সুর নরম শুভেন্দুর। তবে কী ব্যাকফুটে গিয়েই আক্রমণ শানাবেন? প্রশ্ন রাজনৈতিক মহলে৷

ডিসেম্বর মাসে ১২, ১৪ এবং ২১ এর ওপর নজর রাখতে বলেছিলেন শুভেন্দু। আগামীকাল তার শেষ দিন। এর আগে দিল্লিতে আলাদা করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পঞ্চায়েত মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে একান্তে বৈঠক সেরেছেন। আচমকা সাক্ষাতে প্রধানমন্ত্রীর কাছেও তুলে ধরেছেন একাধিক অভিযোগ। আগামীকালের সভা থেকেই সবটা মিলিয়ে বার্তা দেবেন বিরোধী দলনেতা?

Advertisements

এই মুহুর্তে ১০০ দিনের কাজের টাকা এবং আবাস যোজনার টাকা নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে টানাপোড়েন শুরু হয়েছে। প্রতিদিন সার্ভে করতে গিয়ে নানা অভিযোগ উঠে আসছে। এমনকি সার্ভে করতে যাওয়া ব্যক্তিদের ওপরেও হামলার অভিযোগ উঠছে। আগামীকালের সভা থেকে শুভেন্দু যে একেবারে এলাকা ধরে ধরে আক্রমণ শানাবেন সেটাই ধরে নিচ্ছে রাজনৈতিক মহল।

আপনার পছন্দের সংবাদ

100 WBCS 20 IAS help Suvendu

নির্বাচন কমিশন ই শেষ কথা জানালেন শুভেন্দু

Kalbaishakhi storm alert

পয়লা বৈশাখেই কালবৈশাখীর ভ্রুকুটি! আজ বিকেলে বৃষ্টির পূর্বাভাস রাজ্যে

Bulldozer Halted at Mahishadal Temple: Locals Protest Demolition Attempt

মহিষাদলের মন্দির ভাঙতে এল বুলডোজার, তারপর অবাক কাণ্ড

তবে শুভেন্দুর দেওয়া তিন ডেটলাইনের মধ্যে ১২ ও ১৪ ডিসেম্বর দুটি ঘটনা রাজ্য রাজনীতিতে শোরগল ফেলে দিয়েছিল৷ যার মধ্যে একটি হল বগটুই ঘটনার অন্যতম অভিযূক্ত লালন শেখের মৃত্যু। দ্বিতীয়টা, আসানসোলের কম্বল বিতরণী অনুষ্ঠানে ৩ জনের মৃত্যু। সেটাই বিজেপির তুলনায় শাসক দল তৃণমূলের পালে হাওয়া লাগিয়েছে।

২১ ডিসেম্বর শুভেন্দুর কাঁথির সভার আগে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, সবাই কাল বিজেপির থেকে দূরে থাকবেন৷ তবে কী আগামীকালেও কোনও ঘটনা ঘটতে পারে? প্রশ্ন উঠতে শুরু করেছে। এমত অবস্থায় কিছুটা ব্যাকফুটে হেঁটেছেন নন্দীগ্রামের বিধায়ক৷ জানিয়েছেন, আগামীকাল যা বলার সভা থেকে বলবেন৷ এখন কিছুই ইঙ্গিত দিতে চাইছেন না৷

এই সংক্রান্ত আরও খবর

Rg kar protest juior doctors meet with cm mamata banerjee on thursday

মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে নবান্নে পৌঁছলেন আন্দোলনকারীরা

By Kolkata24x7 Team September 12, 2024 5:37 PM
#ट्रेंडिंग हैशटैग:ContaidatelineDecember SuspensemessageSuvendu Adhikari

Post navigation

Previous Previous post: দুরন্ত জয় দিয়ে কন্যাশ্রী কাপ অভিযান শুরু করল ইমামি ইস্টবেঙ্গল
Next Next post: হঠাৎ বাড়ছে করোনার প্রকোপ, রাজ্যগুলিকে সতর্কবার্তা কেন্দ্রের

District News

.

Kolkata24x7 is a leading Bengali news portal providing the latest news mobile logo

Kolkata24x7 is a Bengali digital news platform delivering fast, reliable, and accurate news from West Bengal, India, and around the world. We provide trusted coverage of politics, sports, entertainment, lifestyle, and breaking news 24x7.

  • About Us
  • Contact Us
  • Advertise With Us
  • Terms & Conditions
  • Editorial Policy
  • Editorial Team
  • Press Release

.

  • Facebook
  • X
  • YouTube
  • WhatsApp
  • RSS Feed
© Copyright All right reserved By Kolkata24x7 Powered By