Purba Medinipur: কাঁথি সমবায় ব্যাংকের কাজকর্মে কড়া নজর

কাঁথি সমবায় ব্যাংক সংক্রান্ত মামলায় নয়া মোড়, এবার কাঁথি সমবায় ব্যাংক নিয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Reserve bank of india) গভর্নরকে নির্দেশ একজন প্রতিনিধি নিয়োগ করতে হবে বলে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

কাঁথি সমবায় ব্যাংক সংক্রান্ত মামলায় নয়া মোড়, এবার কাঁথি সমবায় ব্যাংক নিয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Reserve bank of india) গভর্নরকে নির্দেশ একজন প্রতিনিধি নিয়োগ করতে হবে বলে জানাল কলকাতা হাইকোর্ট (High Court)।

ওই রিজার্ভ ব্যাংকের প্রতিনিধি সমবায় ব্যাংকের সমস্ত কিছু পর্যালোচনা করবে বলে খবর। এছাড়া সমবায় ব্যাংকের কোনও গুরুত্বপূর্ণ পদক্ষেপ বা পরিকল্পনা নিতে হলে সমবায় ব্যাংকের সমস্ত কমিটি মেম্বারদের ওই প্রতিনিধিকে জানাতে হবে। প্রতিনিধির অনুমোদন ছাড়া কোনো পদক্ষেপ গ্রহণ করা যাবে না।

   

এর পাশাপাশি জানা গিয়েছে, সমবায় ব্যাংক এর পরবর্তী কমিটি ঠিক না হওয়া পর্যন্ত এই রায় বহাল থাকবে। এমনটাই নির্দেশ দিয়েছেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি কৌশিক চন্দ ডিভিশন বেঞ্চ।

উল্লেখ্য, শুভেন্দু অধিকারীকে কাঁথি সমবায় ব্যাংক থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে বা তার বিরুদ্ধে ওঠা তছরুপের অভিযোগকে সামনে রেখেই মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। সেই মামলার প্রেক্ষিতে এই আদালতের এই রায় দিয়েছে।

পূর্ব ভারতের মধ্যে ওড়িশার কটক কো-অপারেটিভ ব্যাঙ্কের পর দ্বিতীয় স্থানে রয়েছে কাঁথি সমবায় ব্যাঙ্ক। চার পাঁচটি জেলায় এই ব্যাঙ্কের শাখাও রয়েছে। গত কয়েক বছরে এই ব্যাঙ্কে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে বারংবার। 

অভিযোগগুলির ফলে ব্যাঙ্কের সুনাম নষ্ট হয়েছে বলে জানিয়েছেন কাঁথি সমবায় ইউনিয়নের সম্পাদক তথা পুরসভার প্রশাসক হরিসাধন দাস অধিকারী।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google