Madhyamik: বদলে গেল মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন করার ধরন, জেনে নিন প্রক্রিয়া

মাধ্যমিক (Madhyamik) পরীক্ষাকে কেন্দ্র করে কোনো না কোনো সমস্যা তৈরি হয় প্রত্যেক বছর। সেখানে রেজিস্ট্রেশন থেকে অ্যাডমিট কার্ডের সমস্যা থেকেই যায়। তাই ছাত্র, ছাত্রীদের কথা মাথায় রেখেই মাধ্যমিক( ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
madhyamik

মাধ্যমিক (Madhyamik) পরীক্ষাকে কেন্দ্র করে কোনো না কোনো সমস্যা তৈরি হয় প্রত্যেক বছর। সেখানে রেজিস্ট্রেশন থেকে অ্যাডমিট কার্ডের সমস্যা থেকেই যায়। তাই ছাত্র, ছাত্রীদের কথা মাথায় রেখেই মাধ্যমিক( Madhyamik) পরীক্ষার রেজিস্ট্রেশন নিয়ে বড় সিদ্ধান্ত নিল মধ্যশিক্ষা পর্ষদ।

কারণ ২০২৪ সালের মাধ্যমিক(Madhyamik) পরীক্ষার আগে মারাত্মক সমস্যার মধ্যে পড়তে হয়েছিল বহু ছাত্রছাত্রীকে। সেখানে পরীক্ষার আগে হাতে অ্যাডমিট কার্ড পায়নি অনেকেই। এমনকি পরীক্ষা শুরুর এক সপ্তাহ আগে পর্যন্ত অ্যাডমিট পেতে নাজেহাল হতে হয়েছিল ছাত্রছাত্রীদের। এর জেরে আদালতে পর্যন্ত যেতে হয়েছিল বহু অভিভাবককে।

   

মুকুটে নতুন পালক, রানাঘাটে রেকর্ড গড়ে তৃণমূলের ‘নয়নের মণি’ এই অধিকারী

যার ফলে চিন্তায় পড়ে গিয়েছিল সেই সকল অবিভাবক। তবে এবার আশা রাখা হচ্ছে যে আর কোনও গাফিলতি দেখা যাবে না পরীক্ষার ক্ষেত্রে। কারণ গোটা রেজিস্ট্রেশন প্রক্রিয়া অনলাইনে করে দিল পর্ষদ। এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফে।

জিতেই হারের কারণ ফাঁস রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণীর! মমতা-অভিষেকের কৃতিত্ব নিয়েই সন্দেহ?

যারা ২০২৬ সালে মাধ্যমিক (Madhyamik) পরীক্ষা দেবে তাদের জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামী ১৫ জুলাই সকাল ১১ থেকে ৩১ অগাস্ট মধ্যরাত পর্যন্ত চলবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। যাতে রেজিস্ট্রেশনে কোনও সমস্যা না হয় তার জন্য সতর্ক থাকতে বলা হয়েছে স্কুলগুলিকে। পাশাপাশি স্কুলগুলি যেন তাদের সঠিক দায়িত্ব পালন করে সেই বার্তাও দেওয়া হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google