রণক্ষেত্র নারায়ণগড়! তৃণমূল অফিসে ঢুকে ‘মার’ বাহিনীর

নারায়ণগড়: প্রথম দফার ভোটগ্রহণের মাঝেই রণক্ষেত্রের চেহারা নিল পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় বিধানসভা কেন্দ্র। এবার সরাসরি তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে ঢুকে কর্মীদের মারধর করার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ...

By Moumita Biswas

Published:

Follow Us
Central Forces Assault Allegation

নারায়ণগড়: প্রথম দফার ভোটগ্রহণের মাঝেই রণক্ষেত্রের চেহারা নিল পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় বিধানসভা কেন্দ্র। এবার সরাসরি তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে ঢুকে কর্মীদের মারধর করার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে। এই ঘটনায় অন্তত ৩ জন তৃণমূল কর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনার জেরে বেলদা এলাকার পাতলি গ্রামে চরম উত্তেজনা ছড়িয়েছে।

কী ঘটেছিল নারায়ণগড়ে?

স্থানীয় ও তৃণমূল সূত্রে দাবি, এদিন ভোটগ্রহণ চলাকালীন বেলদার পাতলি গ্রামের ১১৮ নম্বর বুথের কাছে থাকা তৃণমূলের একটি অস্থায়ী কার্যালয়ে হঠাৎই ঢুকে পড়েন কর্তব্যরত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কোনও প্ররোচনা ছাড়াই সেখানে উপস্থিত কর্মীদের ওপর জওয়ানরা চড়াও হন এবং লাঠিচার্জ করেন বলে অভিযোগ। জওয়ানদের মারে গুরুতর জতখম হন ৩ জন তৃণমূল কর্মী। তাঁদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

   

বিস্ফোরক শাসকদল Central Forces Assault Allegation

তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। শাসকদলের স্থানীয় নেতৃত্বের অভিযোগ, নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনী যোগসাজশ করে ভোটার ও কর্মীদের মনে আতঙ্ক তৈরি করার চেষ্টা করছে। কোনো কারণ ছাড়াই কেন দলীয় কার্যালয়ে ঢুকে জওয়ানরা হামলা চালালেন, তা নিয়ে কমিশনের কাছে রিপোর্ট তলব করেছে ঘাসফুল শিবির।

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google