Birbhum: দুর্ঘটনায় মৃত গোরু পাচারে সিবিআই জেরায় ডাক পাওয়া অনুব্রতর দেহরক্ষীর শিশুকন্যা

গোরু পাচার মামলায় সিবিআই জেরা এড়ানো টিএমসি বীরভূম (Birbhum) জেলা সভাপতি অনুব্রত মণ্ডল নিজেকে অসুস্থ বলে দাবি করে জেরা এড়াচ্ছেন। বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেছেন জেলে থাকলে অনুব্রত ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
Anubrata Mandal

গোরু পাচার মামলায় সিবিআই জেরা এড়ানো টিএমসি বীরভূম (Birbhum) জেলা সভাপতি অনুব্রত মণ্ডল নিজেকে অসুস্থ বলে দাবি করে জেরা এড়াচ্ছেন। বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেছেন জেলে থাকলে অনুব্রত প্রাণে বাঁচবেন। তাঁকে সরানোর ছক চলছে।

এই বিতর্কের মাঝে রহস্য জমাট। পথ দুর্ঘটনার আহত হয়েছেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের দেহরক্ষীর চালক। মঙ্গলবার রাতে ওই ঘটনায় এক শিশু-সহ দু’জনের মৃত্যু হয়েছে। মৃত শিশু অনুব্রতের দেহরক্ষী সায়গল হোসেনের কন্যা।

   

জানা গিয়েছে, অনুব্রতর দেহরক্ষী সায়গল মঙ্গলবার রাতে দুর্গাপুর থেকে গাড়িতে সপরিবার বাড়ি ফিরছিলেন। বীরভূমের ইলামবাজার থানা এলাকায় দুর্ঘটনা ঘটে। মারা যায় সায়গলের ছবছরের কন্যা। আহত বেশ কয়েক জন। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি থেকে প্রায় ১০ লক্ষ টাকা পাওয়া গিয়েছে বলে জানা যাচ্ছে।

পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার রাতের ওই দুর্ঘটনায় সায়গলের কন্যার সঙ্গেই মাধব নামে মধ্যচল্লিশের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গুরুতর আহত গাড়ির চালক।

রাতে দুর্গাপুর থেকে দু’টি গাড়িতে করে কন্যা-সহ কয়েক জনের সঙ্গে বীরভূমে ফিরছিলেন সায়গল। ইলামবাজারের চৌপাহাড়ি জঙ্গল এলাকায় তাঁদের একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারে সজোরে ধাক্কা মারে। তবে পিছনের গাড়িতে থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায় অনুব্রতর দেহরক্ষী সায়গল।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google