Nitish Kumar : বিরোধী জোট শক্তিশালী করতেই কী মমতা-নীতীশ বৈঠক!

আজই কলকাতায় আসছেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ‌ প্রধান নীতীশ কুমার (Bihar Chief Minister Nitish Kumar)। নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতে পারেন তিনি

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Bihar CM Nitish Kumar meets West Bengal CM Mamata Banerjee

আজই কলকাতায় আসছেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ‌ প্রধান নীতীশ কুমার (Bihar Chief Minister Nitish Kumar)। নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতে পারেন তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরই লখনউ উড়ে যাবেন নীতীশ । আসন্ন লোকসভা নির্বাচনে বিরোধী জোটে‌ শান দিতেই নীতীশ কুমারের এবারের বাংলা ও লখনউ সফর বলে মনে করছে রাজনৈতিক মহল।

এ বিষয়ে নীতীশ কুমার বলেন, “এখন কেন এই ধরনের প্রশ্ন করা হচ্ছে? যখন সবকিছু ঠিক হবে তখন আমরাই জানাব।” সূত্রের খবর, এদিন দুপুর ১২টা নাগাদ কলকাতা বিমানবন্দরে আসবেন নীতীশ কুমার। তবে তিনি একা নন, সঙ্গে বিহারের উপ-মুখ্যমন্ত্রী তথা লালু-পুত্র তেজস্বী যাদবও কলকাতায় আসছেন।

তারপর এদিনই লখনউ উড়ে যাবেন (Nitish Kumar)নীতীশ-তেজস্বী। সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদবের সঙ্গে বৈঠক করতেই তাঁরা লখনউ যাবেন বলে সূত্র মারফত্‍ জানা যাচ্ছে।

   

প্রসঙ্গত, কিছুদিন আগেই সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব কলকাতায় এসেছিলেন। তিনি সরাসরি বিমানবন্দর থেকে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ে বাড়িতে যান এবং সেখানে বেশ কিছুক্ষণ দুজনের বৈঠক হয়।

অন্যদকে, সম্প্রতি ওড়িশা সফরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে বৈঠক করেন তিনি। আবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে স্ট্যালিনের সঙ্গেও সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা হয়েছে।

ধর্না মঞ্চ থেকে বিরোধীদের একজোট হওয়ার বার্তা দেন মমতা। আঞ্চলিক নেতাদের সঙ্গে তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের যে যোগ রয়েছে তা এখন স্পষ্ট।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google