অবাক কাণ্ড! তৃণমূলের ক্যাম্পে ঢুকে ঠান্ডা পানীয় খেলেন শুভেন্দু, মেলালেন হাত

কলকাতা: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রাজ্যের সবচেয়ে হাইভোল্টেজ কেন্দ্র ভবানীপুর। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে শুভেন্দু অধিকারী, এই দুই হেভিওয়েটের লড়াইয়ে যখন উত্তেজনার পারদ তুঙ্গে, তখনই বুধবার দুপুরে এক অভাবনীয় ...

By Moumita Biswas

Published:

Follow Us
Bhabanipur Suvendu Adhikari TMC camp visit

কলকাতা: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রাজ্যের সবচেয়ে হাইভোল্টেজ কেন্দ্র ভবানীপুর। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে শুভেন্দু অধিকারী, এই দুই হেভিওয়েটের লড়াইয়ে যখন উত্তেজনার পারদ তুঙ্গে, তখনই বুধবার দুপুরে এক অভাবনীয় দৃশ্যের সাক্ষী থাকল খাস ভবানীপুর। রাজনীতির উষ্মা সরিয়ে ঘাসফুল শিবিরের ক্যাম্প অফিসে ঢুকে ঠান্ডা পানীয়তে গলা ভেজালেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।

বিক্ষোভ বনাম সৌজন্য

এদিন সকাল থেকেই ভবানীপুরের বুথে বুথে ঘুরছিলেন শুভেন্দু অধিকারী। কালীঘাট চত্বরে তাঁকে ঘিরে ধরে একদল তৃণমূল সমর্থক ‘জয় বাংলা’ স্লোগান দিলে পরিস্থিতি তপ্ত হয়ে ওঠে। বহিরাগত ঢোকানোর অভিযোগে ফোন করে কেন্দ্রীয় বাহিনীকে ডাকতে হয় শুভেন্দুকে। কিন্তু এর কিছু পরেই দেখা যায় সম্পূর্ণ ভিন্ন এক চিত্র। রাস্তার ধারে তৃণমূলের একটি ক্যাম্প অফিসের সামনে দিয়ে যাওয়ার সময় আচমকা সেখানে ঢুকে পড়েন বিজেপি প্রার্থী।

   

তৃণমূলের ক্যাম্পে ‘হাত মেলানো’ Bhabanipur Suvendu Adhikari TMC camp visit

বিজেপি প্রার্থীকে সরাসরি নিজেদের ক্যাম্পে ঢুকতে দেখে প্রথমে কিছুটা হকচকিয়ে যান তৃণমূল কর্মীরা। তবে মুহূর্তেই বরফ গলে। শুভেন্দু হাসিমুখে তৃণমূল কর্মীদের সঙ্গে হাত মেলান এবং কুশল বিনিময় করেন। উপস্থিত এক মহিলা তৃণমূল কর্মীকে শুভেন্দুকে বলতে শোনা যায়, “একসঙ্গে থাকা দরকার।” জবাবে ওই কর্মীও সহমত পোষণ করে বলেন, “অবশ্যই।”

ঠান্ডা পানীয় ও হাসি

সৌজন্যের আবহে এক তৃণমূল কর্মী একটি বোতল থেকে ঠান্ডা পানীয় এগিয়ে দেন বিজেপি প্রার্থীর দিকে। কোনও দ্বিধা না রেখে হাসিমুখে সেই পানীয় গ্রহণ করেন শুভেন্দু। রাজনীতির লড়াই যে ব্যক্তিগত শত্রুতা নয়, ভবানীপুরের রাজপথে আজ যেন সেই বার্তাই দিলেন বিদায়ী বিরোধী দলনেতা।

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google