ব়্যাগিং প্রতিরোধে যাদবপুর থেকে শিক্ষা নিচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্বপ্নদীপের রহস্যমৃত্যুর ঘটনায় তোলপাড় হয়ে গিয়েছে রাজ্য-রাজনীতি। ঘটনার পর থেকেই বিভিন্ন প্রতিষ্ঠান সতর্ক। প্রতিষ্ঠানগুলি নিরাপত্তা নিয়ে তৎপর হচ্ছে। যাদপুরের ঘটনার পর বৈঠকে বসে বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্বপ্নদীপের রহস্যমৃত্যুর ঘটনায় তোলপাড় হয়ে গিয়েছে রাজ্য-রাজনীতি। ঘটনার পর থেকেই বিভিন্ন প্রতিষ্ঠান সতর্ক। প্রতিষ্ঠানগুলি নিরাপত্তা নিয়ে তৎপর হচ্ছে। যাদপুরের ঘটনার পর বৈঠকে বসে বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দুই ডিন, রেজিস্ট্রার, অন্যান্য আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেন সহ উপাচার্য আশিস পাণিগ্রাহী। বৈঠকে যোগ দেন হস্টেল সুপার ও স্টুডেন্ট ওয়েলফেয়ার অফিসাররাও।

বৈঠকের পর ক্যাম্পাস ও হস্টেলে নিরাপত্তার স্বার্থে সিসিটিভি বসানো হচ্ছে বলে জানিয়ে দেওয়া হয় কর্তৃপক্ষের তরফ থেকে। বিশ্ববিদ্যালয়ের সমস্ত হস্টেলে ক্যামেরা বসাচ্ছে তারা। এছাড়াও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের ছাত্রছাত্রীদের জন্য সম্পূর্ণ আলাদাভাবে হস্টেলের ব্যবস্থা করা হবে। এমন সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

   

বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কড়া ভাবে নজরে রাখছে বিশ্ববিদ্যালয়ের হস্টেলেই প্রাক্তনী কিংবা বহিরাগতদের থাকার অভিযোগ। এবার সেই ঘটনা রুখতে বর্ধমান বিশ্ববিদ্যালয় হস্টেলের ঘরগুলির নাম্বারিং করা হবে বলে জানিয়েছে। হস্টেল কর্তৃপক্ষ কাদের নামে রুম বরাদ্দ হচ্ছে তার তালিকা তৈরি করবে। হস্টেল বোর্ডে সেই তালিকা থাকবে। রেজিস্টার মেনে চলাতে হবে বলেও জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এছাড়াও সেই তালিকা থাকবে সুপার, হস্টেল স্টুয়ার্ড, নিরাপত্তারক্ষীদের কাছে। আবাসিকদের বাইরে কে কখন হস্টেলে ঢুকছে, বের হচ্ছে সেই হিসাব নথিভুক্ত করা হবে রেজিস্টার বুকে। সেই রেজিস্টার বুক কড়াভাবে মেনে চলতে হবে।

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য আশিস পাণিগ্রাহী জানান, “আমরা হস্টেলগুলি থেকে এখনও পর্যন্ত কোনও অভিযোগ পাইনি। সেরকম ঘটনার খবরও আমাদের কানে আসেনি। বহিরাগতরা থাকে বলে লিখিত কোনও রিপোর্ট নেই। তবে যাদবপুরের ঘটনার পর আরও ভালভাবে হস্টেল পরিচালনায় আমরা বৈঠক করি। আলোচনা হয়েছে সিসিটিভি নিয়ে। অন্তত হস্টেলের প্রবেশ বেরোনোর পথে যদি তা বসানো যায়। আর প্রথম বর্ষের ছাত্রদের আলাদা হস্টেলে রাখার জন্য চিন্তাভাবনা করছি। অ্যান্টি র্যাপগিং কমিটি ও অ্যান্টি র্যা গিং স্কোয়াড নিয়ে আগামী সোমবার আবারও বৈঠকে বসব।”

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google