বিশেষ অভিযান পুলিশের, উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, গ্রেফতার ১

গতকাল গভীর রাতে বীরনগর এলাকায় তাহেরপুর থানা পুলিশ (Taherpur police) গোপন সূত্রে খবর পেয়ে একটি বিশেষ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র-সহ এক ব্যক্তিকে আটক করে পুলিশ। পুলিশ…

Taherpur

গতকাল গভীর রাতে বীরনগর এলাকায় তাহেরপুর থানা পুলিশ (Taherpur police) গোপন সূত্রে খবর পেয়ে একটি বিশেষ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র-সহ এক ব্যক্তিকে আটক করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা এক ব্যক্তিকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি দেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়।

   

সূত্রের খবর ধৃত নাম হৃদয় মজুমদার, বাড়ি বিননগর বিলপাড়া বীরনগর এলাকায়।

এছাড়াও এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ । পুরো ঘটনার তদন্ত শুরু করেছে তাহেরপুর পুলিশ।
ধৃত কে রানাঘাট আদালতে পাঠিয়েছে তাহেরপুর পুলিশ।