আসানসোল দক্ষিণে বিপুল ভোটে এগিয়ে অগ্নিমিত্রা পাল, বালিগঞ্জে এগিয়ে শোভনদেব

আসানসোল: বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে জয়ের ব্যবধান বাড়াচ্ছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। পাঁচ রাউন্ডের গণনা শেষে তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে…

Asansol South Election Results 2026

আসানসোল: বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে জয়ের ব্যবধান বাড়াচ্ছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। পাঁচ রাউন্ডের গণনা শেষে তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে ১৫ হাজার ৪১৯ ভোটের বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছেন। আসানসোলের এই ট্রেন্ড বিজেপি শিবিরের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে। (Asansol South Election Results 2026)

অন্যদিকে, বেহালার দুই কেন্দ্রেই বর্তমানে চাপে রয়েছে ঘাসফুল শিবির। বেহালা পশ্চিম কেন্দ্রে দুই রাউন্ডের গণনা শেষে লিড নিয়েছেন বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁ, সেখানে পিছিয়ে পড়েছেন তৃণমূলের হেভিওয়েট প্রার্থী রত্না চট্টোপাধ্যায়। একই ছবি ধরা পড়েছে বেহালা পূর্ব কেন্দ্রেও, সেখানেও প্রাথমিক ট্রেন্ডে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী।

   

বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে প্রথম রাউন্ডের শেষে স্বস্তির খবর তৃণমূল শিবিরে। সেখানে লিড বজায় রেখেছেন তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনার উত্তপ্ত ভাঙড় কেন্দ্রে নিজের আধিপত্য বজায় রেখেছেন তৃণমূলের শওকত মোল্লা। এখানে দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপি প্রার্থী জয়ন্ত গায়েন। তবে চমকপ্রদভাবে এই কেন্দ্রে বর্তমানে অনেকটাই পিছিয়ে পড়েছেন আইএসএফ (ISF) প্রার্থী নওশাদ সিদ্দিকি। এছাড়া হাবরা কেন্দ্রেও নিজের লিড ধরে রেখেছেন তৃণমূলের জ্যোতিপ্রিয় মল্লিক।