মোদীকে রুখতে নয়া যুগলবন্দি! ভবানীপুরে মমতার হয়ে প্রচারে আসছেন কেজরি

কলকাতা: বঙ্গে লোকসভা ভোটের লড়াইয়ে এবার নতুন সমীকরণ। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার করতে কলকাতায় আসছেন আম আদমি পার্টির সুপ্রিমো তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আপ নেতৃত্ব ...

By Moumita Biswas

Published:

Follow Us
Arvind Kejriwal To Campaign For Mamata

কলকাতা: বঙ্গে লোকসভা ভোটের লড়াইয়ে এবার নতুন সমীকরণ। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার করতে কলকাতায় আসছেন আম আদমি পার্টির সুপ্রিমো তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আপ নেতৃত্ব সূত্রে খবর, আগামী ২৬ এবং ২৭ এপ্রিল কলকাতার হাই-ভোল্টেজ কেন্দ্র ভবানীপুরে মমতার সমর্থনে ভোট চাইবেন তিনি। জাতীয় রাজনীতিতে ইন্ডিয়া (I.N.D.I.A) জোটের দুই অন্যতম মুখকে একই মঞ্চে দেখতে পাওয়ার অপেক্ষায় এখন রাজনৈতিক মহল।

“সংহতি ও সমর্থন”

বৃহস্পতিবার প্রথম দফার ভোটের ঠিক আগেই মমতার সঙ্গে ফোনে দীর্ঘক্ষণ কথা বলেন কেজরিওয়াল। পরে নিজেই সমাজমাধ্যমে সেই বার্তা শেয়ার করেন তিনি। কেজরিওয়াল লিখেছেন, “মমতাদিদি সবচেয়ে কঠিন লড়াইগুলির একটি লড়ছেন। এই লড়াই ভারতীয় গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলিকে অপব্যবহার করেও মোদীজি এই লড়াইয়ে হারবেন।” এই ফোনালাপের পরই স্পষ্ট হয়ে যায়, স্রেফ মৌখিক সমর্থন নয়, সশরীরে বাংলায় এসে তৃণমূলের হয়ে লড়বেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী।

   

ভবানীপুরে নজরে ‘মমতা বনাম শুভেন্দু’ Arvind Kejriwal To Campaign For Mamata

২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোট রয়েছে ভবানীপুরে। এই কেন্দ্রে খোদ মুখ্যমন্ত্রীর বিপরীতে লড়ছেন বিজেপি-র হেভিওয়েট নেতা তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফলে এই কেন্দ্রটি এখন গোটা দেশের নজরে। তৃণমূল সূত্রে খবর, দু’দিনের সফরে কেজরিওয়াল কেবল ভবানীপুরেই সীমাবদ্ধ থাকবেন না, কলকাতায় একাধিক জনসভা এবং মেগা রোড-শো করার পরিকল্পনাও রয়েছে তাঁর।

তাৎপর্যপূর্ণ রাজনৈতিক চাল

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, একদিকে যখন বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্ব বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি করছেন, তখন মমতার পাশে কেজরিওয়ালের উপস্থিতি বিরোধী জোটের সংহতিকেই প্রমাণ করে। একদিকে প্রধানমন্ত্রী মোদীর ‘গঙ্গাবিহার’ আর অন্যদিকে দিদি-ভাইয়ের ‘যুগলবন্দি’, সব মিলিয়ে দ্বিতীয় দফার ভোটের আগে তিলোত্তমার উত্তাপ এখন তুঙ্গে।

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google