Birbhum: টেন্ডার পেতে লাগত কমপক্ষে ১০ কোটি! অনুব্রতর কত টাকা জানতে মরিয়া সিবিআই

বোলপুরের রাইস মিলে দাঁড়িয়ে থাকা সারি সারি গাড়ি দেখে চোখ কপালে উঠেছে আধিকারিকদের। এরই মাঝে অনুব্রতর (Anubrata Mondal) বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ উঠল। অভিযোগ উঠেছে অনুব্রত তিনি টেন্ডার পাইয়ে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
ED Seizes Crores of Money and Bank Accounts in Cattle Smuggling Case

বোলপুরের রাইস মিলে দাঁড়িয়ে থাকা সারি সারি গাড়ি দেখে চোখ কপালে উঠেছে আধিকারিকদের। এরই মাঝে অনুব্রতর (Anubrata Mondal) বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ উঠল। অভিযোগ উঠেছে অনুব্রত তিনি টেন্ডার পাইয়ে দিতে চেয়েছিলেন ১০ কোটি টাকা। আবার কখনও নির্বাচনের নাম করে চেয়েছেন কোটি কোটি টাকা।

গোরু পাচারকাণ্ডের তদন্তের জন্য বীরভূমের (Birbhum) বোলপুরে হাজির হয় CBI টিম। যদিও শুক্রবার সিবিআই-এর দল ভোলে ব্যোম রাইস মিলে ঢুকতে বাধা পায় বলে অভিযোগ ওঠে। তদন্তে নেমে সিবিআই-এর আধিকারিকরা জানতে পেরেছেন বালি পাচারের নাম করেও সমস্ত ট্রাক মালিকদের কাছ থেকে অনুব্রত মণ্ডল টাকা তুলতেন বলে। অভিযোগ, সরকারকে টাকা দেওয়ার পরেও আলাদা করে তৃণমূলের নেতাদেরকে টাকা দিতে হত। জেলার ঠিকাদারদের অভিযোগ, যারা টাকার বিনিময়ে কাজ করতে তাঁদেরকে বরাত পাইয়ে দিতেন অনুব্রত।

   

কেন্দ্রীয় গোয়েন্দাদের দাবি, তদন্ত চলাকালীন অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডলের নামে দু’টি সংস্থার হদিশ পেয়েছেন যেখানে অন্যতম অংশীদার হিসাবে রয়েছেন অনুব্রত মণ্ডল।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।