স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবরে অগ্নিমিত্রা, শুনলেন নাগরিকদের ক্ষোভ

কলকাতা: স্বচ্ছতা অভিযানের অঙ্গ হিসেবে এবার দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবর পরিদর্শনে গেলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। এদিন সকালে সরোবর চত্বরে উপস্থিত হয়ে তিনি নিজে দাঁড়িয়ে…

কলকাতা: স্বচ্ছতা অভিযানের অঙ্গ হিসেবে এবার দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবর পরিদর্শনে গেলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। এদিন সকালে সরোবর চত্বরে উপস্থিত হয়ে তিনি নিজে দাঁড়িয়ে থেকে সার্বিক পরিচ্ছন্নতার কাজ খতিয়ে দেখেন। এর পাশাপাশি, সরোবর চত্বরে সাধারণ মানুষের খেলার জায়গা বন্ধ করে দেওয়ার যে অভিযোগ উঠেছিল, এদিন সেই বিষয়টিও অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করেন পুরমন্ত্রী। (Agnimitra Pal inspects Rabindra Sarobar cleanliness drive)

সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই রবীন্দ্র সরোবরে প্রাতর্ভ্রমণকারী এবং স্থানীয় ক্রীড়াপ্রেমীদের একাংশ অভিযোগ করছিলেন যে, তাঁদের ব্যবহারের জন্য নির্দিষ্ট কিছু খেলার জায়গা আচমকাই বন্ধ করে দেওয়া হয়েছে। এই অভিযোগ সরাসরি পৌঁছায় পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের কাছে। খবর পাওয়া মাত্রই বিষয়টিতে তড়িঘড়ি হস্তক্ষেপ করেন তিনি। এদিন স্বচ্ছতা অভিযানের তদারকি করার পাশাপাশি সরোবরের ওই নির্দিষ্ট এলাকাগুলি ঘুরে দেখেন পুরমন্ত্রী।

   

নাগরিকদের স্বাচ্ছন্দ্য এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখার ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। রবীন্দ্র সরোবরের মতো শহরের একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী স্থানে কেন হঠাৎ করে খেলার জায়গা বন্ধ রাখা হয়েছে, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে। অভিযোগ পাওয়ার পর পুরমন্ত্রীর এই তাৎক্ষণিক ও তৎপর পদক্ষেপে খুশি প্রাতর্ভ্রমণকারী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা।