জনতার হামলার মুখে পুলিশ। চরম উত্তেজনা বর্ধমান শহরের অতি গুরুত্বপূর্ণ নবাবহাট মোড়। জিটি রোড ও বাইপাস রোডের সংযোগস্থলে ট্রাফিক পুলিশের কিয়স্ক ভাঙচুর করা হয়েছে। (Purba Bardhaman)

দুর্ঘটনার পর নবাবহাট মোড়ের কাছে দু নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ জনতা। পুলিশের হস্তক্ষেপে পরে অবরোধ উঠে যায়। একাধিক ট্রাফিক পুলিশকর্মী আক্রান্ত হয়েছেন। কয়েকজন পুলিশকর্মীর হাতে ও পায়ে আঘাত লেগেছে।
এলাকার স্থানীয় ব্যবসায়ীদের একাংশ সরাসরি পুলিশ প্রশাসন ও ট্রাফিক পুলিশের কাজ নিয়ে সরব হন। কয়েকজনের দাবি, পাঁচশ টাকা নিয়ে গাড়ি ঢুকতে দেয় পুলিশ। এই কারণে অনেক চালক নিয়ন্ত্রণহীনভাবে গাড়ি চালায়। তাদের তাড়া করে পুলিশ। অতি ব্যস্ত নবাবহাট মোড়ে এই কারণেই দুর্ঘটনা ঘটেছে।




















