কিশোরীসহ গৃহবধূকে ধর্ষণ করে খুনের অভিযোগ

মালদহ: লোকসভা নির্বাচনের আগে বাংলায় একের পর এক নারী নির্যাতনের খবর প্রকাশ্যে আসছে৷ এর জেরে উত্তপ্ত রাজ্য-রাজনীতি৷ সন্দেশখালির মাঝে খবরের শিরোনামে এল মালদহ৷ একই দিনে ধর্ষণ করে খুনের ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
old neighbor physically assaultesd class 9 student

মালদহ: লোকসভা নির্বাচনের আগে বাংলায় একের পর এক নারী নির্যাতনের খবর প্রকাশ্যে আসছে৷ এর জেরে উত্তপ্ত রাজ্য-রাজনীতি৷ সন্দেশখালির মাঝে খবরের শিরোনামে এল মালদহ৷ একই দিনে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল জেলায়৷ নাবালিকা ও এক গৃহবধূকে খুন করা হয়েছে বলে জানা গিয়েছে৷ ঘটনাগুলি প্রকাশ্যে আসতেই জেলাজুড়ে আতঙ্ক ছড়িয়েছে৷ প্রশ্ন উঠতে শুরু করেছে নারী নিরাপত্তা নিয়ে৷

প্রথম ঘটনাটি ওল্ড মালদহের ভাবুক গ্রাম পঞ্চায়েত এলাকায়৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে ওই এলাকার একটি পরিত্যক্ত ইটভাটায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীর মাথা থেঁতলানো দেহ উদ্ধার হয়৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়৷ ওই কিশোরীর শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে৷

   

পরিবার সূত্রে খবর, শুক্রবার বিকেলে আদিবাসী ওই কিশোরী গ্রামের বাঁধনা পরবে যোগ দিতে গিয়েছিল৷ এদিন রাতে ইটভাটায় তার দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা৷ খবর দেওয়া হয় মালদহ থানায়৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে৷ স্থানীয়দের অভিযোগ, কিশোরীকে ধর্ষণ করা হয়েছে৷ এরপর ভারী জিনিস দিয়ে আঘাত করে মাথা থেঁতলে খুন করা হয়েছে৷ অবিলম্বে দোষীদের শাস্তির দাবি জানিয়েছে পরিবার সব স্থানীয় বাসিন্দারা৷

অন্যদিকে, দ্বিয়ীত ঘটনাটি মালদহের বৈষ্ণবনগর থানার চরি-অনন্তপুর গ্রাম পঞ্চায়েতে৷ একই দিনে ওই গ্রামের ভুট্টা খেত থেকে এক গৃহবধূর গলার নলি কাটা দেহ উদ্ধার হয়৷ নিহতের নাম মৌসুমী মণ্ডল (৩৫)৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বৈষ্ণবনগর থানার পুলিশ৷ দেহ উদ্ধার করে ময়নতদন্তে পাঠিয়েছে পুলিশ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চরি-অনন্তপুর গ্রাম পঞ্চায়েতে মৌসুমীর বাপের বাড়ি৷ চার দিন আগে অসুস্থ বাবাকে দেখতে তিনি বাপের বাড়ি এসেছিলেন৷ শুক্রবার সকালে তিনি পারিবারিক জমি দেখভাল করতে মাঠে যান৷ সময় পেরিয়ে গেলেও তিনি বাড়ি ফিরে আসেননি৷ তাঁর দাদা খোঁজ করলেও মেলেনি বোনের হদিস৷

এরপরই এদিন সন্ধ্যায় ছাগল চরাতে গিয়ে তাঁর দেহ দেখতে পায় দুই কিশোর৷ মৌসুমী দেবীর দাদার অভিযোগ, মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে৷ যৌন নির্যাতনের পর গলায় হাঁসুয়ার কোপ দিয়ে খুন করা হয়েছে৷ কে বা কারা এই ঘটনা ঘটিয়ে তা এখনও জানতে পারেনি পুলিশ৷ ঘটনার তদন্তে বৈষ্ণবনগর থানার পুলিশ৷

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google