HomeWest Bengalবেলডাঙা মামলা: NIA আদালতে পেশ করা গেল না ৩৬ অভিযুক্তকে, কিন্তু কেন?

বেলডাঙা মামলা: NIA আদালতে পেশ করা গেল না ৩৬ অভিযুক্তকে, কিন্তু কেন?

কলকাতা: বেলডাঙা মামলায় এনআইএ (NIA) বিশেষ আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও ৩৬ জন অভিযুক্তকে আদালতে পেশ করা গেল না। এই নিয়ে টানা দ্বিতীয়বার এমন ঘটনা ঘটল। অভিযোগ, মুর্শিদাবাদ জেলা পুলিশের পক্ষ থেকে অভিযুক্তদের এসকর্ট বা নিরাপত্তা দিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা না করায় এই অচলাবস্থা তৈরি হয়েছে।

কী কারণে এসকর্ট মেলেনি?

সূত্রের খবর, মুর্শিদাবাদ জেলা পুলিশের পক্ষ থেকে বহরমপুর জেল কর্তৃপক্ষকে একটি ‘রেডিওগ্রাম’ মেসেজ পাঠিয়ে জানানো হয়েছে যে, আজ থেকে উচ্চ-মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার নিরাপত্তার কারণে পুলিশকর্মীদের ব্যস্ততার জন্য অভিযুক্তদের এসকর্ট দেওয়া সম্ভব নয়। এই পরিস্থিতিতে অভিযুক্তদের ভার্চুয়ালি আদালতে পেশ করার অনুরোধ জানিয়েছে জেল কর্তৃপক্ষ।

   

মামলার পটভূমি accused not produced in NIA special court

গত জানুয়ারি মাসের শুরুতে মুর্শিদাবাদের বেলডাঙায় এক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছিল। ঘটনার জেরে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ এবং শিয়ালদহ-লালগোলা শাখায় রেল অবরোধ করা হয়। পুলিশের সাথে স্থানীয়দের বচসা ও সংঘর্ষের ঘটনাও ঘটে। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে এই মামলার তদন্তভার হাতে নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ।

এনআইএ-কে অসহযোগিতার অভিযোগ

তদন্তভার হাতে নিলেও মামলার শুনানিতে অভিযুক্তদের কলকাতার এনআইএ আদালতে পেশ করতে বারবার বাধার সম্মুখীন হতে হচ্ছে। অভিযোগ, জেল থেকে অভিযুক্তদের নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় এসকর্ট রাজ্য পুলিশ দিচ্ছে না। ‘হাই রিস্ক প্রিজনার’ হিসেবে চিহ্নিত এই ৩৬ জন অভিযুক্তকে আজ আদালতে পেশ করতে না পারায় তদন্তের গতিপ্রকৃতি নিয়ে প্রশ্ন উঠছে।

Moumita Biswas
Moumita Biswashttps://kolkata24x7.in
দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

এই সংক্রান্ত আরও খবরর

এই বিভাগের আরও খবর