নার্স মায়ের লড়াই সার্থক! ৬৯৮ পেয়ে মাধ্যমিকে সেরা অভিরূপের লক্ষ্য এখন আইআইটি

রায়গঞ্জ: লড়াইটা সহজ ছিল না। বাবা নেই, মা ইন্দ্রাণী চৌধুরী ভদ্র পেশায় রায়গঞ্জ হাসপাতালের স্টাফ নার্স। কঠোর পরিশ্রম করে একাই আগলে রেখেছেন একমাত্র ছেলেকে। মায়ের সেই লড়াইয়ের মর্যাদা ...

By Moumita Biswas

Published:

Follow Us
Abhirup Bhadra Madhyamik Topper

রায়গঞ্জ: লড়াইটা সহজ ছিল না। বাবা নেই, মা ইন্দ্রাণী চৌধুরী ভদ্র পেশায় রায়গঞ্জ হাসপাতালের স্টাফ নার্স। কঠোর পরিশ্রম করে একাই আগলে রেখেছেন একমাত্র ছেলেকে। মায়ের সেই লড়াইয়ের মর্যাদা দিয়ে ২০২৬-এর মাধ্যমিকে রাজ্য সেরা হয়ে দেখাল রায়গঞ্জ সারদা বিদ্যামন্দিরের ছাত্র অভিরূপ ভদ্র। ৭০০-র মধ্যে ৬৯৮ (৯৯.৭১ শতাংশ) নম্বর পেয়ে বাংলার শীর্ষস্থান এখন এই লড়াকু পরিবারের দখলে। (Abhirup Bhadra Madhyamik Topper)

সাফল্যের নেপথ্যে ৯ গৃহশিক্ষক

অভিরূপের এই অভাবনীয় সাফল্যের পেছনে ছিল রুটিন মাফিক পরিশ্রম। মাধ্যমিকে তার গৃহশিক্ষকের সংখ্যা ছিল ৯ জন। সে জানায়, সময় ধরে নিখুঁত অনুশীলনই তাকে এই জায়গায় নিয়ে এসেছে। তবে এখানেই থামতে চায় না সে। আগামী দু’বছর উচ্চ মাধ্যমিকের প্রস্তুতির পাশাপাশি জয়েন্ট এন্ট্রান্সের জন্যও কোমর বাঁধছে অভিরূপ।

   

লক্ষ্য আইআইটি ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং

ভবিষ্যতে নিজেকে একজন সফল সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে দেখতে চায় অভিরূপ। তাঁর লক্ষ্য দেশের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি (IIT) থেকে পড়াশোনা করা। অভিরূপের কথায়, “উচ্চ মাধ্যমিক স্তরে আরও বেশি মন দিয়ে পড়তে চাই। সামনের দু’বছর সময় আরও বেশি করে লেখাপড়ায় দিতে হবে জানি, আমি তার জন্য প্রস্তুত।”

রাজনীতি নিয়ে নির্লিপ্ত কৃতি ছাত্র

রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তন এবং নতুন সরকার গঠন নিয়ে চারদিকে শোরগোল চললেও, এ নিয়ে সম্পূর্ণ নির্লিপ্ত অভিরূপ। রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে প্রশ্ন করা হলে সে অত্যন্ত পরিণতভাবে জানায়, “রাজনীতি নিয়ে বলার মতো অভিজ্ঞতা আমার এখনও হয়নি। তাই এই বিষয়ে এখনই কিছু মন্তব্য করতে চাই না।”

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google