Coochbehar: উদয়নের এলাকায় নিশীথ ভাঙালেন তৃণমূল

কোচবিহারের দিনহাটায় তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগদান করলেন ৫০ জন কর্মী। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের হাত ধরেই বিজেপি-তে যোগদান করলেন এই ৫০ জন কর্মী। ঘটনাটি ঘটেছে কোচবিহারের দিনহাটা ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

কোচবিহারের দিনহাটায় তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগদান করলেন ৫০ জন কর্মী। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের হাত ধরেই বিজেপি-তে যোগদান করলেন এই ৫০ জন কর্মী। ঘটনাটি ঘটেছে কোচবিহারের দিনহাটা ২ নম্বর ব্লকের শুকারুরকুটিতে। জানা যাচ্ছে গোবরাছড়া নয়ারহাট থেকে প্রায় ৫০ জন তৃণমূল কর্মী যোগ দিলেন বিজেপি-তে। এই যোগদানের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি সম্পাদক জয়দীপ ঘোষ এবং মহিলা মোর্চার সভানেত্রী অর্পিতা নারায়ণ।

এক সংবাদমাধ্যমকে যোগদানকারী এক কর্মী জানান, “গত পঞ্চায়েত নির্বাচনে আমি নির্দলের হয়ে দাঁড়িয়েছিলাম। এখন থেকে আমরা বিজেপির হয়ে কাজ করব। আজ নীশিথ প্রামাণিকের হাত থেকে পতাকা তুলে নিয়েছি।” জানা গিয়েছে যে শুধু তৃণমূলই নয়, সিপিএম ছেড়েও অনেকে যোগ দিয়েছেন গেরুয়া শিবিরে।

   

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google