বিশ্বভারতীতে রণক্ষেত্র পরিস্থিতি! সোনমের অনশন ঘিরে হাতাহাতি SFI-ABVP-র

শান্তিনিকেতন: সমাজসেবী সোনম ওয়াংচুকের সমর্থনে বিশ্বভারতীতে আয়োজিত অনশন কর্মসূচিকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি শান্তিনিকেতনে। শনিবার বিশ্বভারতীর হিন্দি ভবনের সামনে এসএফআই (SFI) এবং এবিভিপি (ABVP)-র ছাত্র…

শান্তিনিকেতন: সমাজসেবী সোনম ওয়াংচুকের সমর্থনে বিশ্বভারতীতে আয়োজিত অনশন কর্মসূচিকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি শান্তিনিকেতনে। শনিবার বিশ্বভারতীর হিন্দি ভবনের সামনে এসএফআই (SFI) এবং এবিভিপি (ABVP)-র ছাত্র সংগঠনের মধ্যে বচসা থেকে শুরু করে হাতাহাতির ঘটনা ঘটে। একে অপরের বিরুদ্ধে স্লোগান, পাল্টা স্লোগান ঘিরে ক্যাম্পাস চত্বরে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে।

ঘটনার সূত্রপাত যেভাবে

জানা গিয়েছে, সোনম ওয়াংচুকের অনশনের সংহতিতে বিশ্বভারতীর হিন্দি ভবনের সামনে গিটার হাতে প্রতিবাদী গান গেয়ে অবস্থান বিক্ষোভ করছিলেন এসএফআইয়ের কর্মী-সমর্থকরা। তাঁদের অনশন কর্মসূচি চলছিল। অভিযোগ, সেই সময়েই এবিভিপির সদস্যরা সেখানে উপস্থিত হয়ে ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দিতে শুরু করেন। এর পরই দুই সংগঠনের মধ্যে তুমুল বাকবিতণ্ডা শুরু হয়। নিমেষের মধ্যে সেই তর্ক ধস্তাধস্তি এবং পরে হাতাহাতিতে রূপ নেয়। পরিস্থিতি সামাল দিতে নাজেহাল হতে হয় উপস্থিত কর্তৃপক্ষকে।

দুই পক্ষের অভিযোগ

এসএফআইয়ের অভিযোগ, তাদের শান্তিপূর্ণ অনশন কর্মসূচিতে বিনা প্ররোচনায় হামলা চালিয়েছে এবিভিপি। তাদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়েই এই বিশৃঙ্খলা তৈরি করা হয়েছে।

অন্যদিকে, এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে এবিভিপি। উল্টে তাদের এক নেতার দাবি, “এসএফআই শান্তিনিকেতনের মতো একটি শান্ত এলাকাকে অশান্ত করার চেষ্টা করছে। ওরা অনশনের নামে নেশা করছে এবং চিনের দালালি করছে।” এই ঘটনায় ক্যাম্পাস চত্বরে দুই পক্ষেরই ব্যাপক জমায়েত শুরু হয়েছে। উত্তেজনা প্রশমনে প্রশাসন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো কড়া পদক্ষেপ নেয় কি না, সেদিকেই তাকিয়ে রয়েছে শান্তিনিকেতন।

জোরকদমে দল গঠন! ইমামির বিদায়ের পর ইস্টবেঙ্গলের ভরসা জুপিটার,

পুলিশমন্ত্রীর বড় সিদ্ধান্ত! এবার থেকে সংরক্ষিত হবে বাংলায় সন্ত্রাস ছড়ানো সন্দেহভাজনদের ডিজিটাল রেকর্ড