Wenger’s Insights: ভারতীয় ফুটবল নিয়ে কী বলছেন ওয়েঙ্গার? জেনে নিন

পূর্ব ঘোষণা অনুযায়ী গত কয়েকদিন আগেই ভারতবর্ষে পা রেখেছেন এককালের দাপুটে কোচ তথা বিশ্ব ফুটবল সংস্থার ডেভেলপমেন্ট কমিটির প্রধান (Arsène Wenger)। তাকে স্বাগত জানাতে বিমান বন্দরে উপস্থিত থাকতে ...

By Rana Das

Published:

Updated:

Follow Us
Arsène Wenger

পূর্ব ঘোষণা অনুযায়ী গত কয়েকদিন আগেই ভারতবর্ষে পা রেখেছেন এককালের দাপুটে কোচ তথা বিশ্ব ফুটবল সংস্থার ডেভেলপমেন্ট কমিটির প্রধান (Arsène Wenger)। তাকে স্বাগত জানাতে বিমান বন্দরে উপস্থিত থাকতে দেখা গিয়েছিল ভারতীয় ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কল্যাণ চৌবেকে। প্রথমদিকে সম্বর্ধনা প্রদান অনুষ্ঠানের পর দেশের রাজধানীতে উপস্থিত থেকে দেশের ফুটবল সংক্রান্ত বিবিধ বিষয় নিয়েও আলোচনা চলে উভয় দেশের কর্তাদের মধ্যে। যেখানে ভারতীয় ফুটবল নিয়ে ভূয়সী প্রশংসাও করেন ওয়েঙ্গার। পরবর্তীতে ওডিশার ভুবনেশ্বরের বুকে উপস্থিত থেকে ভারতের নয়া ফুটবলারদের সুবিধার্থে এআইএফএফ আর ফিফার সঙ্গে যৌথভাবে নয়া ফুটবল অ্যাকাডেমি উদ্বোধন করেন তিনি।

যা সহজেই নজর কাড়ে সকলের। পরবর্তী সময় এই প্রসঙ্গে কল্যাণ চৌবে বলেন, ওনার মতো মানুষকে কাছে পেয়ে আমরা খুবই গর্বিত। ফুটবল নিয়ে যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। আমরা আশা রাখি দেশের প্রতিভা তুলে ধরার ক্ষেত্রে তার থেকে যথেষ্ট সহযোগিতা পাবো। এমনকি পরবর্তী সময় ওডিশার কলিঙ্গ স্টেডিয়ামে উপস্থিত থেকে ভারত বনাম কাতার ম্যাচ ও উপভোগ করেন তিনি। চোখের সামনে দেখেন সুনীলদের লড়াই। ভারতীয় দল এই ম্যাচে পরাজিত হলেও খেলোয়াড়দের লড়াই দেখে খুশি সকলেই।

   

পরবর্তীতে ওয়েঙ্গার বলেন, এখানকার ফুটবল এডুকেশন নিয়ে আমার কাজ করার ইচ্ছা অনেকটাই বৃদ্ধি করেছে ভারত-কাতার ম্যাচ। কাতার যথেষ্ট ভালো দল। তবে ভারতের জয়ের খিদে আমাকে যথেষ্ট উদ্বুদ্ধ করেছে।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google