Weather Update: লাফিয়ে বাড়ল পারদ, বৃষ্টির হাত ধরে বিদায় শীতের ?

সকালে কুয়াশা, তবে বেলা বাড়তে মেঘলা আকাশ। হালকা বৃষ্টিও চলছে কোনও কোনও জায়গায়। অন্যদিকে মধ্য মাঘে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা। মঙ্গলবার কলকাতায় ১৬ ডিগ্রি থেকে বুধবার তাপমাত্রা পৌঁছে যায় ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
West Bengal Weather Update

সকালে কুয়াশা, তবে বেলা বাড়তে মেঘলা আকাশ। হালকা বৃষ্টিও চলছে কোনও কোনও জায়গায়। অন্যদিকে মধ্য মাঘে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা। মঙ্গলবার কলকাতায় ১৬ ডিগ্রি থেকে বুধবার তাপমাত্রা পৌঁছে যায় সাড়ে কুড়ি ডিগ্রির ওপরে। এরপর বৃহস্পতিবার তা আরও বৃদ্ধি পেয়ে পৌঁছেছে ২১.৩ ডিগ্রি সেলসিয়াসে। আপাতত আবহাওয়ার পরিবর্তনের তেমন কোনও পূর্বাভাস নেই (Weather Update)।

বৃহস্পতিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন দার্জিলিং-এ হালকা বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে। এদিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের সবকটি জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, এছাড়া বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। কালিম্পংয়ে শিলাবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

   

এই সময়ের মধ্যে সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস আপাতত দিন চারেক উত্তরবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও পূর্বাভাস নেই।

বৃহস্পতিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ওই দিন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া ও কলকাতায় হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

এই সময়ের মধ্যে সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির জন্য পূর্বাভাসে বলা হয়েছে, আপাতত তিন চারেক রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।বৃহস্পতিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন আকাশ অংশত মেঘলা থাকবে। কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ও ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google