পুজোর ভিড়ে রোমিওদের শায়েস্তা করতে বড় পদক্ষেপ পুলিশের

Durga Puja: আরজি কর কাণ্ডে উত্তাল রাজ্য থেকে গোটা দেশ। বারংবার উঠছে রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন। শুরু হয়েছে দুর্গা পুজো, তার মাঝেই দিকে দিকে চলছে আন্দোলন এবং ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Durga Puja

Durga Puja: আরজি কর কাণ্ডে উত্তাল রাজ্য থেকে গোটা দেশ। বারংবার উঠছে রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন। শুরু হয়েছে দুর্গা পুজো, তার মাঝেই দিকে দিকে চলছে আন্দোলন এবং প্রতিবাদ। তার মাঝেই পুজোর ভিড়ে রোমিওদের সায়েস্তা করতে পদক্ষেপ নিল পুলিশ।

রোমিওদের দৌরাত্ম্য বন্ধ করতে পূর্ব মেদিনীপুরে ড্রোন ক্যামেরার মাধ্যমে নজরদারি চালাবে বলে পুলিশের পরিকল্পনা। জানা গিয়েছে, ড্রোন উড়বে মেচেদা থেকে তমলুক, হলদিয়া, কাঁথি-সহ বিভিন্ন জনবহুল এলাকায়। ড্রোন ছাড়াও সিসি ক্যামেরার মাধ্যমেও চালানো হচ্ছে নজরদারি। এছাড়া মহিলাদের নিরাপত্তা এবং সুরক্ষার কথা ভেবে রাস্তায় থাকবে ৫ টি পিঙ্ক ভ্যান। গোটা জেলার নানা প্রান্তে চার মহকুমা এলাকায় চলবে ভ্যান নজরদারি। আরও একটি ভ্যান নজরদারি চালাবে দিঘা-মন্দারমণিতে।

   

প্রতি বছর পুজো শুরু হলেই নানা ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটে। এই ঘটনা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়ে যায় দুর্ঘটনার সংখ্যাও। তাই এই সমস্ত ঘটনা এড়াতে আগে থেকেই প্রস্তুত পুলিশ। গোটা জেলায় বাড়ছে পুলিশ ফোর্স এবং সিভিকদের সংখ্যা। দুর্ঘটনা মোকাবিলা ও সামগ্রিক সুরক্ষা ব্যবস্থার জন্য থাকছে ৫ হাজার পুলিশ। ইতিমধ্যেই বাতিল হয়েছে তাদের ছুটি।

এছাড়াও পূর্ব মেদিনীপুর জেলার ৪ টি মহকুমা এলাকায় পুলিশের উইনার্স টিম টহল দেবে। বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বড় পুজোগুলির জন্য। তথ্য অনুসারে, এই বছর জেলায় মোট ১৭৮৯টি বড় পুজো হচ্ছে। এই সব পুজোর নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে জেলাজুড়ে টহল দিয়েছে পুলিশের উঁচুতলার আধিকারিকেরা। এছাড়াও চালু করা হয়েছে বিশেষ হেল্পলাইন নম্বর। কোনওরকম সাহায্য়ের প্রয়োজনে অথবা কোনও সমস্যায় ৯৮০০৭৭৫৯৯৯ নম্বরে যোগাযোগ করলে দ্রুত পৌঁছে যাবে পুলিশ। এই নম্বর চালু হয়েছে দিঘা ও মন্দারমণির জন্য।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google